শনিবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাবান, ১৪৪৭ হিজরি | ২৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:৫৮

শনিবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাবান, ১৪৪৭ হিজরি | ২৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:৫৮

এবার ইউনেস্কোর ঐতিহ্যে যুক্ত হল ‘আরবি ক্যালিগ্রাফি’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

আরব ও ইসলামিক বিশ্বের অন্যতম প্রধান ঐতিহ্য ‘আরবি ক্যালিগ্রাফি’ ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। গত মঙ্গলবার এক টুইটে এই তথ্য নিশ্চিত করে সংস্থাটি। সৌদি আরবের নেতৃত্বে ১৬ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইউনেস্কোর কাছে এই মনোনয়ন পেশ করেছিল। খবর আরব নিউজ।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) তাদের ওয়েবসাইটে বলেছে, আরবি ক্যালিগ্রাফি হল কমনীয়তা ও সৌন্দর্য প্রকাশের জন্য আরবি লিপির হাতে লেখা এক শৈল্পিক অনুশীলন। আরবি লিপির একক শব্দের মধ্যেও একটা কমনীয়তা থাকে। কারণ অক্ষরগুলো বিভিন্ন মোটিফ তৈরি করার জন্য নানা উপায়ে প্রসারিত ও রূপান্তরিত করা যায়।

সৌদি সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল-সৌদের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, ইউনেস্কোর এই স্বীকৃতি সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে অবদান রাখবে।

সৌদি হেরিটেজ প্রিজারভেশন সোসাইটির সদস্য আবদুল মাজিদ মাহবুব বলেন, ক্যালিগ্রাফি সবসময়ই আরব-মুসলিম বিশ্বের প্রতীক হিসেবে কাজ করে আসছে। প্রযুক্তিগত অগ্রগতির কারণে অনেকেই আর হাতে লিখতে পারে না। এতে আরব ক্যালিগ্রাফিক শিল্পীদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। তাই আরবি ক্যালিগ্রাফি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এটি সংরক্ষণ করা অপরিহার্য। এক্ষেত্রে ইউনেস্কোর অন্তর্ভুক্তি ঐতিহ্য রক্ষায় অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, আরবি ক্যালিগ্রাফি সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতির গল্পের প্রতিনিধিত্ব করে এবং এটি আরবি ভাষার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ