বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১১

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১১

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস অসাধারণ, নেতানিয়াহু অবিশ্বাসী: ট্রাম্প

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ইসরায়েলকে যেভাবে সমর্থন করে গেছেন, তা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি বা করতে সাহস করেননি। তার শাসনামলে ইসরায়েলের নেতৃত্বে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। দুজনই যখন ক্ষমতার বাইরে তখন নেতানিয়াহুর সমালোচনায় মেতেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট থাকাকালে ইসরায়েলের সাথে সব দেশের বিশেষ করে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে তিনি ও তার উপদেষ্টা ছুটেছেন দেশের পর দেশ। তবে ক্ষমতা থেকে সরে যাওয়ার এক বছর পরে ট্রাম্প বলছেন, নেতানিয়াহু আসলে একজন অবিশ্বাসী মানুষ। আর তার বিপরীতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অসাধারণ একজন।

সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু অবিশ্বাসী। গত বছরের নির্বাচনে হেরে যাওয়ার পর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে শুভেচ্ছা জানানোর কারণে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি অনবরত দাবি করে যাচ্ছিলেন, নির্বাচনে ত্রুটি হয়েছে, কারচুপি হয়েছে, নইলে তিনিই জয়ী হতেন।

ট্রাম্প মন্তব্য করেন, ফিলিস্তিনিদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়ে নেতানিয়াহু কখনোই সিরিয়াস ছিলেন না। আমি মনে করি না তিনি কখনো শান্তি স্থাপন করতে চেয়েছিলেন। আমি তাকে একবার বলেছিলাম, আপনি চুক্তি করতে চান না? জবাবে তিনি ‘আচ্ছা, উহ, উহ’ বলে থেমে যান। বাস্তবতা হল, আমি মনে করি না নেতানিয়াহু কখনো ফিলিস্তিনের সাথে কোনো শান্তি চুক্তি করতে চেয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশংসা করেছেন ট্রাম্প। তাকে অসাধারণ এক ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, মাহমুদ আব্বাস শান্তির পথে কোনো বাঁধা নন। আমি মনে করি, একটা চুক্তি করতে তিনি নেতানিয়াহুর চেয়ে বেশি আগ্রহী।

তবে আব্বাসের কিঞ্চিত সমালোচনাও করেছেন ট্রাম্প। বলেন, আব্বাস জনসমক্ষে কথা বলেন ‘যুদ্ধবাজ’ ভঙ্গিতে। তবে মুখোমুখি বৈঠকে বন্ধুত্বপূর্ণ সুরেই তিনি কথা বলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ