রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৯

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৯

গোপালপুর ২০১ গম্বুজ মসজিদে সাউন্ড সিস্টেম উপহার দিলো চীনা দূতাবাস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে সাউন্ড সিস্টেম উপহার হিসেবে দিয়েছে ঢাকাস্থ চীন দূতাবাস। মসজিদে উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করেছে।

শনিবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টায় সাউন্ড সিস্টেমের প্রয়োজনীয় যন্ত্রাংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য আবদুল হান্নান ও আবদুল করিম।

মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১ গম্বুজ মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ঢাকাস্থ চীনা দূতাবাস কর্তৃপক্ষ।

তারা মসজিদের মসুল্লিদের নামাজের সুবিধার্থে সাউন্ড সিস্টেম উপহার দেওয়ার আগ্রহ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সাউন্ড সিস্টেমের প্রয়োজনীয় যন্ত্রাংশ মসজিদে পাঠানো হয়।

সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশগুলোর মধ্যে রয়েছে, ১ সেট হাই-পারফরমেন্স মিক্সার, ১ সেট ওয়্যারলেস মাইক্রোফোন, ২০ সেট কলাম স্পিকার, ২০ সেট ওয়াল স্পিকার, ২ সেট মাইক্রোফোন ষ্ট্যান্ড, ৫ সেট মাইক্রোফোন, ১ সেট হ্যান্ডগ্রীপ মেগাফোন, ১৬ সেট হর্ন, প্রয়োজনীয় ক্যাবল ও অন্যান্য এক্সেসরিজ।

উপহার পেয়ে ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বলেন, মসজিদের নির্মাণ কাজে সবার অংশগ্রহণ মসজিদের অবশিষ্ট নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হতে সহায়তা করবে। সাউন্ড সিস্টেম উপহার দেওয়ার জন্য তিনি চীন দূতাবাসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গনচীনের জনগণকে ধন্যবাদ জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ