সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২১

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২১

জাতীয় মসজিদ নিয়ে কোনও দখলদারি বরদাশত করা হবে না-ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব দিকের প্রবেশ পথকে বন্ধ করে পার্ক নির্মাণ কাজ শুরু করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

আজ ০৫ ডিসেম্বর রবিবার নগর উত্তর আমেলার নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন; জাতীয় মসজিদ বাইতুল মোকাররম শুধু বাংলাদেশেরই ঐতিহ্য নয়, বরং সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র একটি অন্যতম প্রতিক। জাতীয় মসজিদকে আরও উন্নত ও আধুনিক করতে উদ্যোগ না গ্রহণ করে উল্টো মসজিদে প্রবেশের রাস্তা বন্ধ করে পার্ক তৈরির চেষ্টায় জাতীয় ক্রীড়া পরিষদ ও ধর্ম মন্ত্রণালয়ের রশি নিয়ে টানাটানির খবরে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারকে এখনই জাতীয় মসজিদের সম্মান তথা কোটি কোটি মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি প্রকাশের কেন্দ্রবিন্দুর ভালবাসা রক্ষায় হটকারী সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। অন্যথায় সাধারণ জনগণের ক্ষোভের কারনে অনভিপ্রেত পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না।

নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসনে, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), অর্থ সম্পাদক ডাক্তার মুজিবুর রহমান প্রমুখ।

নগর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন; জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে আরও সৌন্দর্যমন্ডিত করতে সৌদি সরকারের অর্থায়নে ২৫ কোটি টাকা বরাদ্দ করে মসজিদের পূর্ব পাশে মিনার নির্মানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা। মিনার নির্মান কাজ অদ্যাবধি শুরু না হলেও ঐ পূর্ব পাশে পার্ক নির্মানের নামে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রীর জন্যেও অত্যন্ত লজ্জার বলে মনে করি।

তিনি আরও বলেন; ২০০৪ সালে ইসলামীক ফাউন্ডেশন থেকে অনুমতি নিয়ে পূর্ব পাশের রাস্তায় এনএসসি টাওয়ার নির্মানের সময় মালামাল রেখেছিল। ২০০৭ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে ইসলামীক ফাউন্ডেশন মুসল্লিদের যাতায়াতের জন্য রাস্তাটি খুলে দিতে বারবার চিঠি দিলেও তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। আজ উল্টো সেই রাস্তায় দখল করে ধর্মপ্রাণ জনগণকে বিষিয়ে তুলছে এই কুচক্রী মহলটি। ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে আঘাত দিয়ে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। অনতিবিলম্বে পূর্ব পাশের রাস্তা খুলে দেয়ার পাশাপাশি দ্রুত তম সময়ের মধ্যে পূর্ব পাশের মিনার নির্মান করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ