বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৪

বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৪

ইসলাম ধর্ম গ্রহণ করে আনন্দে কাঁদলেন ফরাসি তরুণী এলিসিয়া

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ইসলাম গ্রহণের আনন্দে কেঁদে ফেললেন এলিসিয়া নামের এক ফরাসি তরুণী।

গত শুক্রবার (২৬ নভেম্বর) এলিসিয়া ট্রান্ট নামের তরুণী ফ্রান্সের মসজিদে ইসলাম গ্রহণ করেন। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে উপস্থিত নারীদের মধ্যে কালেমা পাঠ করে এলিসিয়া ইসলাম গ্রহণ করেন। এ সময় তাঁকে অঝোর কান্না করতে দেখা গেছে।

আলজাজিরা মুবাশিরের প্রতিবেদন থেকে জানা যায়, ইমামের পাঠ অনুসরণ করে এলিসিয়া কালেমা পাঠ করেন। তখন উপস্থিত নারীরা তাকবির বলে উঠলে এলিসিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর আনন্দের আতিশয্যে তিনি কান্না করে ফেলেন। ইসলাম গ্রহণ করেই তিনি হিজাব পরাসহ অন্যান্য অনুশাসন পালন শুরু করেছেন।

ইসলাম গ্রহণ করে এক টুইট বার্তায় এলিসিয়া জানিয়েছেন, ‘আমি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।’ এরপর তিনি ইসলাম গ্রহণের ভিডিও শেয়ার দেন। ইতিমধ্যে লক্ষাধিকবার তা দেখা হয়েছে।

টুইট বার্তায় এলিসিয়াকে অভিনন্দন জানাতে থাকেন সবাই। আবার অনেকে তার ব্যাপারে কটূ মন্তব্য করলেও তিনি কারো কথার রিপ্লাই দেননি। দীর্ঘ সময় পর তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘যারা আমাকে মেসেজ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। মেসেজের সংখ্যা অনেক হওয়ায় সরাসরি কাউকে রিপ্লাই দেওয়া কঠিন।’

টুইট বার্তায় অনেকে তাকে অভিবাদন জানিয়ে লিখেছেন, ফ্রান্সে মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ ক্রমাগত বাড়লেও ইসলামফোবিয়া ও বর্ণবাদের পরিবেশের মধ্যে ইসলামের সন্ধানে থাকা মানুষের সংখ্যাও অনেক বাড়ছে।

অনেকে এলিসিয়া যেন কোনো সংকট বা বাধার সম্মুখীন না হন এবং ইসলামের অনুশাসন যেন সহজভাবে পালন করতে পারেন এ জন্য দোয়া করেছেন।

সূত্র: আলজাজিরা মুবাশির

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ