শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:১৯

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:১৯

তাইজুলের ৭ উইকেট, ২৮৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

২৮৬ রানে গুটিয়ে গেল পাকিস্তানের প্রথম ইনিংস। রোববার তৃতীয় দিনের খেলায় তাইজুলের বোলিং ঘূর্ণীতে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। তাইজুল ইসলাম তুলে নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৪৪।

রোববার দিনের প্রথম সেশনে ৩১ ওভার বোলিং করে মাত্র ৫৮ রানেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। মেহেদি হাসান মিরাজ নেন ১ উইকেট। দ্বিতীয় সেশনে তাইজুল তুলে নেন আরো ৪ উইকেট। সব মিলিয়ে তাইজুলের শিকার ৭ উইকেট। অন্য উইকেট দুটি নিয়েছেনে এবাদত হোসেন।

রোববার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০৩ রান। সেঞ্চুরিয়ান আবিদ ১২৭ ও ছয় নম্বরে নামা মোহাম্মদ রিজওয়ান ৫ রানে অপরাজিত ছিল।

এর আগে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাট হাতে পাকিস্তান করে বিনা উইকেটে ১৪৫ রান। তার আগে ব্যাট হাতে দাপট দেখানো বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৫৩ রান। ক্রিজে অপরাজিত ছিলেন সেঞ্চুরিয়ান লিটন দাস ও মুশফিকুর রহীম। দুজনই হতাশ করেন এদিন। সেঞ্চুরি বঞ্চিত মুশফিক। আগের দিন ১১৩ রানে অপরাজিত থাকা লিটন এদিন যোগ করতে পারেন মাত্র ১ রান।

বাকি ছয় উইকেটে দ্বিতীয় দিনে বাংলাদেশ তুলতে পারে মাত্র ৭৭ রান। ৬৮ বলে মেহেদী মিরাজ অপরাজিত থাকেন ৩৮ রান। তার ব্যাটেই বলতে গেলে তিন শ’ রান অতিক্রম করতে পারে স্বাগতিকরা।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে দিন পার করে পাকিস্তান। ৫৭ ওভারেও একটি উইকেট আদায় করতে পারেনি বাংলাদেশ। যদিও আলো স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই হয় খেলা শেষ। পাকিস্তানের হয়ে আবিদ আলী আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকেন। ১৮০ বলে তিনি অপরাজিত ৯৩ রানে। ১৬২ বলে ৫২ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ