বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৯

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৯

পশ্চিমবঙ্গে পুলিশ নিয়োগে হিজাব পরা ছবির জন্য আবেদনপত্র বাতিল!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

হিজাব পরা ছবির জন্য বাতিল হয়ে গিয়েছিল চাকরিপ্রার্থীর আবেদনপত্র। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কয়েকজন মুসলিম প্রার্থী। সেই মামলায় সোমবার হাইকোর্ট জানায়, যে মামলা দায়ের হয়েছে, তার ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়ার যে ফলাফল হবে, তা সংশ্লিষ্ট রিট পিটিশনের নির্দেশ মেনে করতে হবে।

গত ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়। সেজন্য সেপ্টেম্বরের শুরুর দিকে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, হিজাব পরে ছবি দেওয়ায় প্রায় এক হাজার মুসলিম নারীর প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়েছিল। তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী।

পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের (২০২০) নিয়ম অনুযায়ী, ছবিতে প্রার্থীর মুখে কোনোভাবে ঢাকা রাখা যাবে না। মুখ বা মাথা ঢেকে রেখে, চোখ ঢেকে থাকা সানগ্লাস পরে ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আছে। যদিও মামলাকারীদের দাবি, পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের (২০১৯) নির্দেশিকায় এরকম কোনো নিয়ম ছিল না। নতুন নির্দেশিকায় যে নিয়ম আছে, তা আদতে সংবিধানের ২৫ ধারায় প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করছে।

এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ‘প্রাথমিক শুনানিতে আমার মনে হচ্ছে যেকোনো বিতর্কিত বিষয় জড়িত না থাকায় কোনো হলফনামায় ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হতে পারে।’

সেইসঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়ার যে ফলাফল হবে, তা সংশ্লিষ্ট রিট পিটিশনের নির্দেশ মেনে করতে হবে। মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী বছরের ৬ জানুয়ারি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ