বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৯

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৯

চাদঁপুরে কচুয়া সড়ক দূর্ঘটনা নিহত তিন কলেজ শিক্ষার্থী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

আজ দুপুরে কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর আঞ্চলিক সড়কের কড়ইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দোয়াটি গ্রামের রাজকুমারের মেয়ে কুমিল্লা ভিক্টরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ঊর্মি মজুমদার (২৪) ও একই কলেজের শিক্ষার্থী কোয়া গ্রামের রিফাত (২৩) এবং নিশ্চিতপুর গ্রামের ছেলে ও চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র মান্নানের ছেলে সাদ্দাম (২২)।

এ ঘটনায় আহতরা হলেন, বালিয়াতলী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইব্রাহিম (২৫) ও নিশ্চিতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনির (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ঊর্মি মজুমদার মারা যান।

আহত দুজনের মধ্যে ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই অটো রিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশাচালকসহ দুজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ