শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১১

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১১

ভারতীয় বাহিনীর নৃশংসতা বাড়ছেই: কাশ্মিরি প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

জম্মু ও কাশ্মিরে ভারতীয় বাহিনীর নৃশংসতা দিন দিন বাড়ছে। শিক্ষিত কাশ্মিরি যুবকরাই এই বাহিনীর দ্বারা সংগঠিত গণহতার প্রধান টার্গেট।

সম্প্রতি পার্লামেন্ট ভবনে সিনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সানজারানির সাথে আলাপকালে এসব কথা বলেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী সরদার আব্দুল কাইয়ুম খান নিয়াজি।

তিনি বলেন, কাশ্মিরি যুবকরা ভারতের কবল থেকে মুক্তির জন্য অকাতরে আত্মত্যাগ করছে। কিন্তু কাশ্মিরি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাশ্মির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সিনেটের চেয়ারম্যান সাজিদ সানজারানি এ সময় ভারতীয় বাহিনীর হাতে কাশ্মিরিদের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং পরিকল্পিত হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে পুলিশসহ অন্যান্য বাহিনীর অন্যায় এনকাউন্টারে কাশ্মিরের মুসলিম যুবকদের হত্যা করা হচ্ছে। এমনকি তাদের লাশ পর্যন্ত উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে না।

সানজরানি আরো বলেন, পাকিস্তানি জাতি এবং সরকার সবসময় কাশ্মিরি ভাইদের পাশে রয়েছে। কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার অর্জনের জন্য তাদের সংগ্রামে অব্যাহত সমর্থন দিয়ে যাবে পাকিস্তান। ভারতীয় বাহিনীর এ ধরনের নৃশংস অত্যাচারের তীব্র নিন্দা জানাই আমরা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ভারত অধিকৃত কাশ্মিরে এনকাউন্টারে কাশ্মিরি মুসলিমদের হত্যার পরিমাণ বেড়ে গেছে। জঙ্গী আখ্যা দিয়ে তারা বেশ কিছু নিরীহ বেসামরিক লোককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতদের স্বজনরা। এমনকি হত্যার পর নিহতদের লাশও পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না। এ নিয়ে সেখানে বিক্ষোভ দানা বেধে উঠছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ