শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ রমজান, ১৪৪৭ হিজরি | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:২৮

শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ রমজান, ১৪৪৭ হিজরি | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:২৮

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

জেরুজালেমের ওল্ড সিটিতে ছুরি হামলায় দুই সীমান্ত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে হামলারকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় অফিসাররা আতেরেট কোহানিম ইয়েশিভার কাছে টহল দিচ্ছিল। এমন সময় ছুরি হাতে এক লোক তাদের আক্রমণ করে। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, হামলাকারী ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ জানায়, গুলি চালিয়ে হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। অফিসারদের শরীরে ছুরির আঘাত হালকা থেকে মাঝারি। হামলার পর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেরুজালেম জেলা পুলিশ কমান্ডার ডোরন টারগেম্যান পরিস্থিতি মোকাবেলায় অফিসারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, হামলাটি ওল্ড সিটিতে পুলিশ অফিসারদের হুমকির আরেকটি প্রমাণ। আমরা সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাব।

আহত ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাইভেট সিকিউরিটি এবং পুলিশ অফিসাররা কিশোরটিকে গুলি করে হত্যা করে। ১৬ বছর বয়সী ওই কিশোরের বাড়ি পূর্ব জেরুজালেমের। গুলি করার পর ইউনাইটেড হাটজালাহ রেসকিউ সার্ভিসের প্যারামেডিকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কিশোরটি অফিসারদের ওপর আক্রমণ করেছে। পুলিশ সদস্যরা ভায়া ডলোরোসার একটি অংশের কাছে টহল দিচ্ছিল। হামলাকারী প্রথমে একজন অফিসারকে ছুরি দিয়ে আঘাত করে। এই সময়ে দ্বিতীয় অফিসার ঝাঁপিয়ে পড়লে আহত হন এবং তৃতীয় একজন তাকে গুলি করেন।

ফিলিস্তিনিরা সাম্প্রতিক বছরগুলিতে ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে কয়েক ডজন ছুরিকাঘাত, গুলি এবং গাড়িতে হামলা চালিয়েছে।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা স্ট্রিপসহ ওল্ড সিটি দখল করে নেয়। এটি পরবর্তীতে পূর্ব জেরুজালেমকে সংযুক্ত করে। তবে এই দখলবাজিকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ