রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৩

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৩

মেহনতী মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মাওলানা ভাসানী-ইশা ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ-
স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার, কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ে সদা সোচ্চার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.) এর রূহের মাগফিরাত কামনায়
আজ ১৭ নভেম্বর বিকালে টাঙ্গাইলের সন্তোষস্থ তাঁর কবর জিয়ারত ও বিশেষ দোয়া করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ ।

এসময় জেলা নেতৃবৃন্দ বলেন,মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.) একজন দেওবন্দী আলেম ছিলেন। ভাসানী দেওবন্দী, তবে দেওবন্দ থেকে পাস করা আলেম অর্থে না বরং তার চেয়ে বেশি। তিনি দেওবন্দী রাজনৈতিক ঐতিহ্য ধারণ করেন। দারুল উলুম দেওবন্দের প্রথম ব্যাচের ছাত্র শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের (রহ.) কাছে শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর (রহ.) রাজনৈতিক ও দার্শনিক দীক্ষা নিয়েছেন তিনি। দেওবন্দ ঔপনিবেশিক পরাধীনতা এবং পাশ্চাত্যের প্রতি মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে অধীনস্থ থাকার বিরুদ্ধে লড়াই করার আত্মিক শক্তি অর্জনের পথ দেখাবার প্রতিশ্রুতি দিয়েই যাত্রা শুরু করেছিল।
এই প্রেরণায় উজ্জীবিত হয়েছেন তিনি। ইসলাম ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার আত্মিক ও রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে এটা তাঁর মনে দৃঢ়মূল হয়ে গিয়েছিল।

তিনি চেয়েছেন হুকুমতে রব্বানিয়া- প্রতিপালনের গুণ সম্পন্ন এমন এক শাসন ব্যবস্থা; যার প্রাথমিক কর্তব্য হচ্ছে সকলকের লালন পালন নিশ্চিত করা। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলকে মহান আল্লাহ তায়ালা লালন পালন করেন। বিধর্মী বলে কারো জন্য আলো, বাতাস, খাদ্য, পানি বন্ধ করেন না। সেটা করে জালিম, তার কোন ধর্ম নেই। জালিমের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সংগত। মানুষের রিজিক বা জীবনধারণের শর্তের উপর হস্তক্ষেপ করা ইসলাম বরদাশত করে না।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.) এই সহজ রাজনীতির দিক্ষা দিয়ে গেছেন। তিনি হুকুমতে রাব্বানিয়া চেয়েছেন, কোন কেন্দ্রীভূত ক্ষমতাসম্পন্ন বুর্জোয়া কিংবা সোভিয়েত কিংবা চীনা মডেলের রাষ্ট্র না।

উক্ত জিয়ারত ও দোয়ায় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সভাপতি মুহা. এস এম কামরুল ইসলাম ,জেলা সহ-সভাপতি মুহা. ফয়সাল আহমাদ জেলা সাংগঠনিক সম্পাদক মুহা. শহিদুল ইসলাম , জেলা তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, শেখ আবু সালেহ আহমাদ জেলা বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ মুহা. রেজাউল করিম ও ইসলামী যুব আন্দোলন গোপালপুর এর দায়িত্বশীল মুহাঃ আমিনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ