শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৩৭

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৩৭

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ–ভারত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের জন্য সুখবর। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ২০ বছর পর এই ইভেন্টের ফের সহআয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ওইবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল তারা। ২০৩১ সালে ভারতের সঙ্গে বাংলাদেশ আয়োজন করবে ১৫তম আসর।

২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। ওইবার কোয়ার্টার ফাইনালসহ ৮টি ম্যাচ হয়েছিল বাংলাদেশে। যেহেতু দুটি দেশই এবার বিশ্বকাপ আয়োজন করবে, সেহেতু এবার বেশি ম্যাচই দেশে হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ একাই আয়োজন করেছিল বাংলাদেশ।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত পুরুষদের সীমিত ওভারের সব আইসিসি ইভেন্টের আয়োজক দেশের নাম প্রকাশ করেছে। এই আট বছরে ১৪টি দেশ আয়োজকের ভূমিকায় থাকবে, তার মধ্যে ১১ দেশ পূর্ণ সদস্য আর তিনটি সহযোগী সদস্য। দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি হবে এই সময়ের মধ্যে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন জায়গায় হচ্ছে, যেখানে আগে কখনো হয়নি কোনো বৈশ্বিক ক্রিকেট। ওই বছর জুনে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটকে অন্তর্ভুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকার মাটিতে আয়োজন করা হবে এই আসর। অবশ্য তাদের সঙ্গে যৌথভাবে এই ইভেন্ট আয়োজনে থাকছে ওয়েস্ট ইন্ডিজ।

আট মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার পাকিস্তানে বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি। ওইবার তাদের সহআয়োজক ছিল ভারত, শ্রীলঙ্কা।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। পরের বছর অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন হবে তিন দেশ- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ২০০৩ সালে শেষবার এই ইভেন্ট আয়োজন করলেও নামিবিয়ার অভিজ্ঞতা হবে প্রথমবার।

২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তাসমান সাগরপাড়ের দুই প্রতিদ্বন্দ্বী ও গেল আসরের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে। ১২ মাস পর ভারত আয়োজন করবে চ্যাম্পিয়নস ট্রফি।

২০৩০ সালের জুনে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। ১৯৯৯ সালের পর প্রথমবার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড বড় কোনো বৈশ্বিক ক্রিকেট ইভেন্টের আয়োজক হবে।

এই প্রকাশিত সূচির শেষ ইভেন্ট হবে ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে। ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও বাংলাদেশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ