সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:৫৩

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:৫৩

মসজিদে ইতেকাফে বাধা, কুপিয়ে ইমামের কবজি বিচ্ছিন্ন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে এক মসজিদের ইমামের বাঁ হাতের কবজি এবং ডান হাতের দুটি আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করেছে বাবলু মাঝি নামের এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পশ্চিম ইসলামপুর জামে মসজিদের আহত ইমাম মাওলানা মো. ইয়াকুব আলীকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনার তিন ঘণ্টার মধ্যে ওই এলাকার একটি গভীর জঙ্গল থেকে বাবলুকে আটক করে পুলিশ। এ সময় তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কুপিয়ে আহত করার কাজে ব্যবহৃত ধারালো একটি দা উদ্ধার করা হয়েছে। মসজিদে ইতেকাফ করতে না দেওয়ায় ইমামকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী বাবলু মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়ভাবে জানতে পেরেছি, ৪-৫ দিন আগে অভিযুক্ত বাবলু মাঝি মসজিদে থাকার জন্য ইমামের কাছে অনুরোধ করেছিল। কিন্তু ইমাম তাতে রাজি হননি। তা ছাড়া এই ইমামের নামাজ পড়ানো হয় না বলে যুবক অভিযোগ করতেন। এ নিয়ে ক্ষিপ্তও ছিলেন। সর্বশেষ মসজিদে থাকতে না দেওয়ার কারণে দা দিয়ে কুপিয়ে ইমামের হাত বিচ্ছিন্ন করা হয়। অভিযান চালিয়ে বাবলু মাঝিকে ওই দিন রাত সাড়ে ১১টার সময় গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, পরিকল্পিতভাবেই কুপিয়ে হত্যাচেষ্টা চালান তিনি। বাবলু মাঝি চট্টগ্রামের রাঙ্গুনীয়ার একটি মাদরাসা থেকে আলিম পাস করেছেন।

এদিকে ইমামের ওপর হামলার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবলু মাঝিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো দা এবং ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন কবজি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে ইমাম মো. ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালান। হামলায় ইমামের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ