শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৫

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৫

আফগানদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনা মহামারির মধ্যে গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় দুই দশক ধরে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা তালেবান। সে সময় দেশটির প্রায় ৪ কোটি জনগণেরর মধ্যে দেড় কোটি ভুগছিল খাদ্য সংকটে। সংখ্যাটি এখন বেড়ে দাঁয়িয়েছে ২ কোটি ২০ লাখের বেশি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ বর্তমানে সবচেয়ে মানবিক বিপর্যয়ের সম্মুখীন। পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় মানবিক সহায়তা দেয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে জাতিসংঘ। অন্যান্য দেশও আফগানদের মানবিক সাহায্যের কথা ভাবছে, সে তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বা বহুপাক্ষিক ব্যবস্থার আওতায় কাবুলে জরুরি ওষুধ ও খাদ্য পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। সেইসঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে সহায়তা পাঠাতে সেপ্টেম্বরে অনুরোধ করেছে সরকার। তবে এসব বিষয় এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, গত মাসে জাতিসংঘের এক বৈঠকে আফগানিস্তানে ওষুধ ও খাদ্য সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। মানবিক সহায়তা কাবুলে পৌঁছাতে রেড ক্রিসেন্টের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারা এখনো কিছু জানায়নি।

আফগান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তালেবানরা তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কতটা আন্তরিকতা দেখায়, সেটি দেখা প্রয়োজন। আফগানরা তালেবান সরকারকে কীভাবে নিচ্ছে, সেটিও বিবেচ্য বিষয়। এ জন্যই অনেক দেশ তালেবানের সঙ্গে আলোচনা করলেও এখনো স্বীকৃতি দেয়নি।

সম্প্রতি তালেবানের সঙ্গে চুক্তি করে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোট। গত ১৫ আগস্ট দেশটির নিয়ন্ত্রণ নিয়ে সরকার গঠন করেছে সংগঠনটি। নতুন আফগান সরকারকে স্বীকৃতি না দিলেও বিশ্বের বিভিন্ন দেশ তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ