শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:১৬

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:১৬

বিআরইউডিএফ’র নতুন সভাপতি বৃষ্টি সাধারণ সম্পাদক শামীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বৃষ্টি প্রামাণিক এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে (২০২১-২২) সেশনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অন্যতম সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ)

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অনলাইনে এক আলোচনা সভায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিআরইউডিএফ এর পুর্ণাঙ্গ কমিটির এ তালিকা প্রকাশ করা হয়।

বৃষ্টি প্রামাণিক এর সঞ্চালনায় এই আলোচনা সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিআরইইডিএফ এর উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রেদোয়ানুর রহমান প্রান্ত, প্রকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কে মুরাদ আহমেদ, তাহেরুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ ইসরাত জাহান টুম্পা। এছাড়াও কমিটিতে রয়েছেন জান্নাতুজ্জাহান লাবনী, রেনী আক্তার, জান্নাতুননাহার তুলি, কাওছার সরকার, যুথী রানী, মুশফিক খান আকাশ, ফারুক হোসেইন, রিশাদ নূর, শামীম ওসমান, পরিতোষ রায়, লিমন ইসলাম, তাজরিমিন তানফী, আবদুল্লাহ আল নোমান, আবদুল খালেক, শ্যামল সিদ্দীক, রাকিব হোসেইন সজীব, সারাবান তহুরা, ফাতেমাতুজ্জোহুরা সোনালি, রুকাইয়া শাহ তুশি, এরশাদসহ প্রমুখ।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি বৃষ্টি প্রামাণিক বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সংগঠন হলো বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম( বিআরইউডিএফ)। গুটি গুটি পায়ে চলতে চলতে আজ প্রধান দায়িত্ব প্রাপ্ত হয়েছি। এটা যেমন আমার কাছে অনেক বড় কিছু পাওয়া সাথে সাথে দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করার একটা দুশ্চিন্তা ও রয়েছে। তবুও আশা রাখি আমার জায়গা থেকে যথাযথ ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। এবং সংগঠনের সকলের সহযোগিতায় যুক্তি তর্কে এগিয়ে নিয়ে যাবো প্রাণের সংগঠনকে।

সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আমি বিআরইউডিএফ এর কাছে অনেক বেশি ঋণী। ঋণের পরিমাণ আরও বেড়ে গেলো। নিজের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। যুক্তিতে মুক্তি হোক, এগিয়ে যাক ভালোবাসার সংগঠন।

উল্লেখ্য, বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) ২০১৬ সালে আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ