শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১৯

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১৯

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফের শীর্ষে সাকিব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ সুখবর পেয়েছেন সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির প্রকাশিত সবশেষ ছোট ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বল হাতে সমান দাপট দেখাচ্ছেন সাকিব। তার ফল হিসেবে ফের শীর্ষস্থান দখলে নিয়েছেন এই তারকা। অন্যদিকে, দুইয়ে নেমে গেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ১১৮ রানের পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছেন সাকিব। মাগুরার এই ক্রিকেটারের সংগ্রহ ২৯৫ রেটিং। দুইয়ে নেমে আসা নবীর নামের পাশে আছে ২৭৫ রেটিং।

টি-টোয়েন্টির বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন শেখ মাহেদি হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মিতব্যয়ী বোলিংয়ে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ৬২১ রেটিং নিয়ে নয় নম্বরে অবস্থান করছেন এই ডানহাতি অফ স্পিনার। ৬৩২ রেটিং নিয়ে আটে সাকিব ও ৬১৪ রেটিং নিয়ে দশে আছেন মোস্তাফিজুর রহমান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ