শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:৩০

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:৩০

হাবিপ্রবিতে শুরু হচ্ছে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

আব্দুল কাইয়ুম,হাবিপ্রবি সংবাদদাতা:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) তে দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ-২০২১-২২’। ‘হাল্ট প্রাইজ’ এমন একটি সামাজিক সমস্যা সমাধানমূলক প্রতিযোগিতা যেখানে মূলত তরুণেরা তাদের মেধা-মনন ব্যবহার করে একটি অদ্বিতীয় ব্যবসায়িক পরিকল্পনা প্রদানের মাধ্যমে বর্তমান বিশ্বের যে কোন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত অন্তরায় থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে থাকে।

এর ভিত্তিতে প্রতিবছর প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি করা হয়ে থাকে যা বেকারত্বের হার কমিয়ে আনতে সহায়তা করে। এখানে প্রতি বছর একটি করে চ্যালেন্জ দেয়া হয়, যা টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রাকে উদ্দেশ্য করেই নেয়া হয়।

প্রতি বছর পৃথিবীজুড়ে ১২১ টি দেশের প্রায় ২০০০ এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ লক্ষ শিক্ষার্থীদের অংশগ্রহনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তীতে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। জাতিসংঘের তত্ত্বাবধায়নে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন ইউএস ডলার (প্রায় সাড়ে ৮কোটি টাকা) পুরষ্কার হিসেবে দেয়া হয়৷

তরুণ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরী এবং এ প্রতিযোগিতা সম্পর্কে খুঁটিনাটি সকল কিছু জানাতে খুব শীঘ্রই প্রকাশ করা হবে ‘হাল্ট প্রাইজ’-হাবিপ্রবি এর দ্বিতীয় আয়োজক কমিটি। অন ক্যাম্পাস প্রোগ্রামের পুরোটা জুড়ে সহযোগিতায় থাকবেন এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ফাহিম শাহরিয়ার।

গত ১৮ই আগস্ট থেকে হাল্ট প্রাইজ হাবিপ্রবি ২০২১-২২ ইভেন্টের আয়োজক কমিটি মেম্বার রিক্রুটমেন্ট শুরু হয়েছে। আগ্রহীরা HULT Prize at HSTU ফেসবুক পেইজ এ আবেদনের ফর্ম পেয়ে যাবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রেজিষ্ট্রেশন প্রক্রিয়াটি চলবে।

উল্লেখ্য, অন ক্যাম্পাস প্রোগ্রামের ক্যাম্পাস ডিরেক্টর বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন প্রিমন। তিনি হাবিপ্রবিকে পুরো বিশ্বজুড়ে প্রতিনিধিত্ব করতে বদ্ধপরিকর।গ্লোবাল ফাইনাল প্রতিযোগিতায় বিজয়ী টিমের হাতে পুরষ্কার তুলে দিবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ