শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩০

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩০

হাবিপ্রবিতে অনলাইন পরীক্ষার উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

আব্দুল কাইয়ুম, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “HSTU Online Examination Policy” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা, ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের ডীন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডীন ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইসিই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন এবং ইসিই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও আইটি সেলের কো-অরডিনেটর মোঃ মেহেদী ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

এ সময় ভিসি তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকগণ অনলাইন পরীক্ষার বিষয়ে সম্মুখ জ্ঞান লাভ করবেন। ব্যবহারিক প্রয়োগে গেলে হয়তো কিছু সমস্যা হতে পারে, সেগুলো সমাধান করে নিতে হবে। নীতিমালার উপর ভিত্তি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে নীতিমালা অনুসরণের জন্য তিনি আহবান জানান।

পাশাপাশি করোনাকালীন সময় বিবেচনায় নিয়ে মানবিক বিষয় গুলো মাথায় রেখে কাজ করতে বলেন। যত দ্রুত সম্ভব পরীক্ষার রুটিন প্রকাশের জন্য তিনি ডীনবৃন্দের প্রতি আহবান জানান। নীতিমালার বিষয় গুলো ভালোভাবে শিক্ষার্থীদের বোঝাতে বলেন। পরিশেষে অল্প সময়ে এ ধরণের একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি এবং প্রশিক্ষকগণদের প্রতি ও অংশগ্রহণকারী শিক্ষকগণ কে ধন্যবাদ জ্ঞাপন করেন’।

আজকের প্রশিক্ষণ কর্মশালায় কৃষি ও ভেটেরিনারি অনুষদের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে হাবিপ্রবিতে অনলাইন পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ