শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪৮

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪৮

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল বর্মন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে নিহত যুবকের লাশ পড়ে আছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী সীমান্তের মেইন পিলার ৯২০-সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকা বর্মনের ছেলে।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দলের সাথে ভারতের অভ্যন্তরে হিজলতলা গ্রাম দিয়ে গরু আনতে যান সুবল। ভোর সাড়ে ৪টার দিকে সবাই মিলে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করলে টহলরত ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের রানী নগর ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় সবাই পালিয়ে আসলেও ঘটনাস্থলে সুবল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আরও দুই গরু পারাপারকারী গুলিবিদ্ধ হন।

তাদের গোপনে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ভেলাবাড়ী ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য রজব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর থেকে বিএসএফ বাংলাদেশ থেকে ৫ গজ ভারতের ভেতরে লাশটিকে ঘিরে রেখেছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশি যুবকের পরিচয় পেয়েছি। সে গরু আনতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
তবে বিজিবির পক্ষা থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ