শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০১

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০১

জবি শিক্ষার্থীদের ফি প্রদান ও মিড পরীক্ষার সময়সীমা বৃদ্ধি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

জবি প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণের হার আকস্মিকহারে বেড়ে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করে ভর্তি ও পরীক্ষার ফি এবং মিড নেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পূর্ব ঘোষিত ২৭ জুন ২০২১ তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারে নাই, তাদেরকে আগামী ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে অনলাইন-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ব ঘোষিত ২৯ জুন তারিখের মধ্যে (সকল সেমিস্টারের) যে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারে নাই, তারা আগামী ১৮ আগস্ট ২০২১ তারিখের মধ্যে জরিমানা ছাড়া অনলাইন-এর মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন করতে পারবে। এ বিষয়ে সকল ইনস্টিটিউট ও বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরো বলা হয়েছে, পূর্ব ঘোষিত ১৮ জুলাই ২০২১ তারিখের পরিবর্তে, কোর্স শিক্ষক নিজ বিবেচনায় সর্বোত্তম পদ্ধতিতে (অ্যাসাইনমেন্ট, গুগল ফরমে, ভাইভা, এমসিকিউ, কুইজ, ইত্যাদি) ১৮ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে মিডটার্ম পরীক্ষা সম্পন্ন করবেন। অনলাইন-এর মাধ্যমে পাঠদান কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি বছরের ১৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ ১০ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয় এবং শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ২৭ জুনের মধ্যে ও সব সেমিস্টারের ফরম পূরণ ২৯ জুনের মধ্যে অনলাইনে করার নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে তা ১২ জুলাই পর্যন্ত ভর্তি এবং ১৪ জুলাই পর্যন্ত ফরম পূরণ করার সময় বাড়ানো হয়।

এছাড়াও করোনাভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ২০ মার্চের ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি মওকুফ করা হয়েছিলো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ