বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:০৫

বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:০৫

নাইজেরিয়ায় স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ফের স্কুল থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জুলাই) অজ্ঞাত বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুলে হামলা চালায় এবং কমপক্ষে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে।

নাইজেরিয়ার পুলিশের বরাতে মঙ্গলবার (৬ জুলাই) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

এছাড়া দেশটির জারিয়া শহরের জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠরোগ কেন্দ্রের কমপক্ষে ৮ জনও রবিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে দু’জন নার্স এবং ১২ মাস বয়সী একটি শিশুও রয়েছে।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বন্দুকধারীদের হামলা এবং শিক্ষার্থীদের অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

বিবিসি নিউজ জানিয়েছে, নাইজেরিয়ার জারিয়া শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাদুনা শহরের পার্শ্ববর্তী বেথেল ব্যাপ্টিস্ট স্কুলে সোমবার হামলা চালায় বন্দুকধারীরা। পরে স্কুলটি থেকে কমপক্ষে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করে তারা।

অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থীর মা বিবিসি নিউজকে জানান, সোমবার বহুসংখ্যক সশস্ত্র দুর্বৃত্ত মোটরবাইকে ঘটনাস্থলে আসে এবং নিরাপত্তা বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে তারা।

বিবৃতির মাধ্যমে পুলিশ জানিয়েছে, স্কুলে হামলা চালানোর পর বন্দুকধারীরা হোস্টেলে প্রবেশ করে এবং অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। তবে একজন নারী শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ