শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৪

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৪

মগবাজারে বিস্ফোরণ: পাশের ভবন ‘ঝুঁকিপূর্ণ, সরে গেছেন বাসিন্দারা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

রাজধানীর বড় মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনের পাশের একটি দোতলা ভবন হেলে পড়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-১ এর আঞ্চলিক কর্মকর্তা ইতোমধ্যে ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণার পর বাসিন্দারাও সরে গেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার সমকালকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সকাল থেকেই দুর্ঘটনাস্থলে নজর রাখছিলাম। দুপুরের দিকে ভবনটি পাশের বিদ্যুতের পোলের উপর হেলে পড়ে। ২-৩ ফুট যাও গ্যাপ ছিল, এখন তা নেই। আমরা সিটি করপোরেশনে খবর দিলে অফিসার এসে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। ভবনটির লোকজন চলে গেছেন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ভবনটিতে আরও কাউকে ঢুকতে দিচ্ছি না।’

আবুল বাশার জানান, মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের কারিগরি দল এসে ভবনটি পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন, ভবনটি ভেঙ্গে ফেলতে হবে কি না।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সাত জন মারা যান, আহত হন অর্ধশতাধিক।

ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার সকালে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পাঁচ সদস্য ও পুলিশ সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ