বুধবার | ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৬

বুধবার | ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৬

হাবিপ্রবি শিক্ষার্থী তুহিনের স্বর্ণ পদক জয়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

আব্দুল কাইয়ুম, হাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ন পদক অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৪ তম ব্যাচের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন। তুহিন বাংলাদেশ নৌবাহিনীর ডিও ২০২১ ব্যাচে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করে শ্রেষ্ঠ ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে এই স্বর্ণ পদক অর্জন করেন। প্যারেড শেষে তার কাঁধে এক্টিং সাব লেফটেন্যান্ট র‍্যাংক ব্যাচ পরিয়ে দেন চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার।

আইএসপিআর জানায়, সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে থেকে ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১/এ ব্যাচ হতে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. মেহেদী হাসান তুহিন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণ পদক’ লাভ করেন।

এই অর্জনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তুহিন বলেন, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভালো লাগার। আমার বাবা-মা অনেক খুশি৷ আর বাবা-মায়ের খুশি আমার সেরা প্রাপ্তি। এতেই আমি আনন্দিত।

অনার্সে তুহিনের পড়াশোনার বিষয় ইইই যা ইঞ্জিনিয়ারিং বিভাগে হলেও পেশাগত জীবনে যোগ দিয়েছেন নৌবাহিনীতে। বিষয়টিকে কিভাবে দেখছেন তা জানতে চাইলে তুহিন বলেন, ইঞ্জিনিয়ারিং পড়েছি নিজ ভালোবাসা থেকে। তবে এখন এই পেশায় অনেকেই আসতে আগ্রহী। চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর লাইফ এর অভিজ্ঞতা নিতে চাইলে এই পেশার চেয়ে পারফেক্ট কিছু হতে পারে না বলে মনে করি। তাছাড়া ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স শেষ করার পর একেকজন একেক পেশায় যুক্ত হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে গতো রবিবার মিডশীপম্যান ২০১৮/বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২১/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। চলমান কভিড-১৯ পরিস্থিততে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৮/বি ব্যাচের ৪৭জন মিডশীপম্যান এবং ২০২১/এ ব্যাচের ১৮জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৬৫জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ