ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের ৮টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম। সংস্থাটি এ সংক্রান্ত আবেদন করলে তা মঞ্জুর এই আদেশ দেয়া হয়।
আদালতে আবেদনটি করেন দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ। সাঈদ খোকনসহ সংশ্লিষ্টদের অবৈধ সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পড়েছে তার ওপর, তিনিই আদালতে সংস্থাটির পক্ষ থেকে আবেদনটি করেন।
গতকাল রোববার (২৭ জুন) এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। সাঈদ খোকন ছাড়া বাকি ব্যাংক হিসাবগুলো হলো- তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের।






