বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৪

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৪

ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে কর্মসূচী ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্সসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার ১৮ আগস্ট বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এক ঘন্টা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ( রেজিঃ ১০) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, বেসরকারী জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপুর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্তবায়ন হয়নি, মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতৃবৃন্দ।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২০ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২২ আগষ্ট রবিবার বিকাল ৫ টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৪ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৬ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল।

এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি না মানা হয় তাহলে ২৮ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন শ্রমিক নেতৃবৃন্দ।

ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আঃ ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মোঃ আবজাল হোসেন, মন্টু চৌধুরী, ইমরান শেখ, সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, ওবায়দুর রহমান, লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, আবুল কালাম, আবুল কাশেম, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন, বক্তিয়ার হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ