রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৯

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৯

আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা: চীনা বিশেষ প্রতিনিধি এখন তেহরানে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

চীন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হু শিয়াও ইয়ং আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে গেছেন। তিনি সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতির ব্যাপারে তার দেশের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ ও রক্তপাত এড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্তর্বর্তী সমন্বয় পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্ত করা।

জারিফ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে বাস্তুহারা আফগান নাগরিকদের ঢল সামাল দেয়াকে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বলে মন্তব্য করেন। বিশেষ করে করোনা মহামারীর এই সময়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা দুঃসাধ্য ব্যাপারে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাতে ইরান-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে তেহরানকে অভিনন্দন জানান চীনা বিশেষ প্রতিনিধি শিয়াও ইয়ং। তিনি আফগান পরিস্থিতির ব্যাপারে বেইজিং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে দেশটির ব্যাপারে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।

এর আগে গতকাল তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা হবে বলে বেইজিং ঘোষণা করেছে।

তালেবানের অগ্রাভিযানে আফগান সরকারের পতনের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এসব দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে প্রয়োজনীয় আলাপ-আলোচনা করে নিচ্ছেন।ইসলামি প্রজাতন্ত্র ইরান বিভিন্ন সময়ে বহুবার বলেছে, আফগান সংকট নিরসনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে দেশটির সকল পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে দেশের ভবিষ্যত নির্ধারণ করা। গত কয়েক সপ্তাহে তেহরানে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের নিয়ে কয়েকবার বৈঠক করেছে ইরান সরকার।#

সূত্র: পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ