মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৯:৫৮

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৯:৫৮

‘শিক্ষার্থীসহ সকল নাগরিকদের ভ্যাক্সিন নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, করোনার রেড জোনে থাকা রাষ্ট্রগুলোতেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে অনেক আগেই। বাংলাদেশে সব কিছু খুলে দেয়া হলেও সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান যেন করোনার আঁতুড়ঘর হিসেবে বিবেচিত হচ্ছে। অবিবেচকভাবে বিভিন্ন অজুহাতে ইতিহাসের দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রেকর্ড করেছে বাংলাদেশ। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

১৪ আগষ্ট শনিবার ঢাকার সেগুনবাগিচাস্থ আত ত্বরিক মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় মজলিসে শুরা’র অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, দেশব্যাপী প্রশাসনের মাদক ও নোংরামী বিরোধী অভিযান প্রশংসিত হলেও এক শ্রেণীর লোক তেলেবেগুনে জ্বলছে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে যেনা ব্যভিচারের নামমাত্র শাস্তির কথা প্রচার করা একধরনের অনৈতিক কাজের প্রতি তরুনদের উৎসাহ দেওয়ার নামান্তর। আইন প্রয়োগকারী সংস্থার সর্বোচ্চ পর্যায় থেকে এধরনের বক্তব্য অভিভাবকসহ সচেতন মহলকে হতাশ করেছে। আমরা এধরনের বক্তব্যের নিন্দা জানাচ্ছি।

কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, সরকার করোনা ভ্যাক্সিন নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে তা খুবই দুঃখজনক। উপজেলা ও ইউনিয়নে প্রয়োজনের তুলনায় অপ্রতুল ভ্যাক্সিন বিতরণ, ভ্যাক্সিনবিহীন খালি সিরিঞ্জ পুশ করা, ভ্যাক্সিন প্রদানে অনিয়ম ও ভোগান্তিই প্রমান করে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর। অবিলম্বে শিক্ষার্থীসহ সকল নাগরিকদের ভ্যাক্সিন নিশ্চিত করতে হবে।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশন ও তারবিয়াতে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় আমেলা ও শুরা সদস্যবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ