শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৭

শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৭

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী’র ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

বিশ্ববিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ, উম্মুল মাদারিস, ভারতের দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম, মুহাদ্দিস ও আরবী সাহিত্যিক আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. এর ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করে
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) ও মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী আজ ৩০ জুলাই’২১ জুমাবার বিকাল চার টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৩০-০৭-২১ শুক্রবার এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ‘আল্লামা আব্দুল খালেক সাম্ভলী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও সজ্জন এক বিদগ্ধ হাদিস বিশারদ। তিনি ১৯৮৩ থেকে দীর্ঘ ৩৮ বছর যাবত উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। ২০০৮ সাল থেকে নায়েবে মুহতামিমের গুরু দায়িত্বও দক্ষতা ও বিচক্ষণতার সাথে আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ও বহুমুখী প্রতিভাবান আলেম ছিলেন। তিনি দেশ-বিদেশে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন। সারা বিশ্বে তাঁর হাজার হাজার ছাত্র রয়েছে।

তিনি আরো বলেন, তিনি বড় মাপের একজন দায়ী ছিলেন। তিনি বাংলাদেশে বহুবার এসেছেন এবং চরমোনাই মাহফিলে এসেছেন। বয়ান করেছেন। হাদিসের দারস দিয়েছেন। তাঁর সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে আমার। তিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক মুহাব্বত করতেন। তিনি চরমোনাই মাহফিলে না আসতে পারলে মাহফিলের খোঁজ খবর নিতেন।

পীর সাহেব চরমোনাই আল্লামা শাম্ভলীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় ভুষিত করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সকলকে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দিন, আমীন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ