শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩৪

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩৪

‘টিকা নিয়ে ভীতি কাটছে, তবে গ্রামে কেউ টেস্ট করাতে চায় না’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

গ্রামে এখনো কেউ করোনা টেস্ট করাতে চায় না। তবে টিকা নিয়ে মানুষের অহেতুক ভীতি কেটে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

করোনা টেস্ট করানোর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজের ভালো চিকিৎসা, নিজে বাঁচতে ও অন্যদের সংক্রমিত না করতে করোনা টেস্ট করাটা জরুরি।

তিনি বলেন, একটা সমস্যা এখনো আছে যেটা আমি গ্রাম থেকে খবর পাই কেউ পরীক্ষা করতে চায় না, টেস্ট করতে চায় না। তাদের ধারণা টেস্ট করলে করোনা আছে এটা শুনলে সে অচ্ছুত হয়ে যাবে, তার সঙ্গে মানুষ মিশবে না। এ ভয়ে করে না। কিন্তু এটা তো ঠিক না।

শেখ হাসিনা বলেন, টেস্ট করলে তার যে চিকিৎসাটা হবে, সে যে ভালো হবে, সে অন্য কাউকে সংক্রমিত করবে না, সে নিজে বাঁচবে, অন্যকে বাঁচাবে। এ ধারণাটা মানুষের মধ্যে দিতে হবে। এটা আমাদের কর্মীরা যেখানে আছে তাদেরও বলে দেওয়া আছে। মানুষের কাছে এ বার্তাটা পৌঁছে দিতে হবে।

টিকা নিয়ে মানুষের ভীতি কেটে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, মানুষের ভেতরে একটা আতঙ্ক ছিল, ভয় ছিল টিকা নিলে কী হবে, টিকা নিলে অনেক কিছু হয়ে যাবে, নানা রকমের একটা ভীতি ছিল। এখন আস্তে আস্তে সবার সেই ভীতি কেটে যাচ্ছে।

‘আমরা যদি এখন (সবাইকে) টিকা দিয়ে দিতে পারি তাহলে তো কোনো চিন্তা নেই। তখন করোনা হলেও বেশি ক্ষতি হবে না।

সবার জন্য টিকা ব্যবস্থা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের টিকার ব্যাপারে যেখানে যা পাওয়া যাচ্ছে আমরা ক্রয় করছি। তার জন্য আলাদা টাকাও রাখা আছে। প্রয়োজনে আরও টাকা আমরা খরচ করবো। কিন্তু বাংলাদেশে অন্তত ৮০ শতাংশ মানুষ অর্থাৎ যারা টিকা নিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মোতাবেক সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ