শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৪

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৪

আফগান বাহিনীকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে সীমান্তে বিপদে পড়া আফগান সরকারি বাহিনীকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান।

তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইকালে অনেক সরকারি সেনা পাকিস্তান সীমান্তে এসে সাহায্য চাইলে পাকিস্তান সেনাবাহিনী তাদের নিরাপদে আশ্রয় দিচ্ছে।

এরকম ঘটনা প্রায়ই ঘটছে। এসব সেনাদের আবার আফগান সরকারের কাছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হচ্ছে। খবর দ্য ডনের।

আফগানিস্তানের ৪৬ সেনা সদস্য ও বর্ডার পুলিশকে রোববারও (২৫ জুলাই) নিরাপদে আশ্রয় দিয়েছে পাকিস্তান।

এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সীমান্তের ওপারে আফগানের অরুন্দু চিত্রাল বর্ডারে ৪৬ জন আফগান সেনা সদস্য পাকিস্তান সেনবাহিনীর কাছে সাহায্য কামনা করে।

তারা তালেবান হামলায় সীমান্তের ঘাঁটি রক্ষা করতে না পারায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ওই দলের মধ্যে ৫ জন সেনা অফিসারও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাতে আফগান কর্তৃপক্ষের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের তথ্য আদান প্রদান করছে।

আফগানিস্তানের এসব সেনা রাতের বেলায় অরুন্দু সেক্টরের চিত্রাল সীমান্তে পৌঁছায়। আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তান সেনা সদস্যরা ওইসব আফগান সৈন্যদের নিরাপদে পাকিস্তানে ঢোকার সুযোগ করে দেয়।

তাদের খাবার, থাকার জায়গা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে পাকিস্তান সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয় যথাযথ সামরিক বিধি ও আইন প্রক্রিয়া মেনেই তাদেরকে আফগান সরকারের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে ১ জুলাই ৩৫ আফগান সেনা পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। তাদেরকে পাকিস্তানে নিরাপদ আশ্রয় প্রদানের পর আফগানের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আফগানিস্তানে তালেবান তাদের সংঘাত জোরদার করার পর পাকিস্তান সীমান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো পরিস্থিতির জন্য ব্যবস্থা নিতে আফগান সীমান্তে সেনা মোতায়েন করেছে পাকিস্তান।

জুলাই মাসের প্রথম দিকে তালেবানের ভয়ে তাজিকিস্তানে পালিয়ে যায় এক হাজারের বেশি আফগান সরকারি সেনা। আফগানের উত্তরাঞ্চল সীমান্তে এ ঘটনা ঘটে, কারণ সেখানে তালেবানের অবস্থান বেশি শক্তিশালী।

উত্তরের বাদাকশান প্রদেশের ছয়টি বড় জেলাও দখল করে তালেবান। এ এলাকায় চীন ও তাজিকিস্তান উভয় দেশের সীমান্ত রয়েছে।

আফগানে শান্তি ফেরাতে ১৭ জুলাই তালেবান ও আফগান সরকারি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় সংলাপে বসেও কোনো সমাধান হয়নি।

জনগণের জান-মাল রক্ষা ও আফগানে শান্তি ফেরাতে আরও সংলাপে বসার বিষয়টিতে একমত হয় দুপক্ষ।

কিন্তু কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেনি। এরই মধ্যে তালেবান ঘোষণা দিয়েছে তারা দেশটির ৯০ শতাংশ সীমান্ত এলাকা দখল করে নিয়েছে। তবে তালেবানের এ দাবিকে অস্বীকার করেছে আফগান সরকার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ