শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৪৮

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৪৮

বিপদে পড়ে গেছে বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

শততম টি-টোয়েন্টি জয়ে অনবদ্য ভূমিকা ছিল দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে হতাশ করলেন দুজনেই। ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানেই ফিরে গেছেন দু’জন। এর পর আরও ৪ উইকেট পতনে বিপদেই পড়ে গেছে সফরকারীরা। সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সংগ্রহ এখন ১৩.১ ওভারে ৬ উইকেটে ৮৩ রান।

আগের ম্যাচে অসাধারণ ছন্দে থাকলেও এই ম্যাচে ইনিংস বড় করতে পারলেন না নাঈম। ব্লেসিং মুজারাবানির তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি বোল্ড হয়ে ফিরেছেন ৫ রানে। একই ওভারের চতুর্থ বলে মুজারাবানির জোড়া আঘাতের শিকার হন সৌম্য সরকার। শট খেলতে গিয়ে কভারে ক্যাচ উঠিয়ে তিনি ফিরেছেন মাত্র ৮ রানে।

দ্রুত দুই উইটেট পড়ে যাওয়া রান তোলায় মনোযোগী হয়েছিলেন মেহেদী ও সাকিব। চেষ্টাও করেছিলেন দুজন। পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান তুলে দিলেও সাকিব সপ্তম ওভারে বিপদ ডেকে আনেন বেশি বাইরে এসে খেলতে গিয়ে। বামহাতি স্পিনার মাসাকাদজার বলে ক্যাচ তুলে দেন কভারে। সাকিব বিদায় নেন ১০ বলে ১২ রানে।

এর পর শট খেলার লোভ সামলাতে না পেরে বিপদটা আরও বাড়িয়ে দিয়ে যান মাহমুদউল্লাহ। মাসাকাদজার বলে ক্যাচ উঠিয়ে দিয়েছেন লং অনে। টি-টোয়েন্টি অধিনায়কের সংগ্রহ ছিল মাত্র ৪ রান। গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারের বিদায়ে থিতু হবেন কি, উল্টো দলকে শঙ্কায় ফেলে দেন মেহেদী। সেই মাসাকাদজার স্পিনে শট খেলার তাড়নায় মেহেদী (১৫) ক্যাচ উঠিয়ে দিয়েছেন লং অফে। টি-টোয়েন্টিতে যে সোহানকে ঘিরে প্রত্যাশা ছিল তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না দলের বিপদের সময়। ডিপ পয়েন্টে তিনিও ক্যাচ তুলে ফিরেছেন মাত্র ৯ রানে।

ক্রিজে আছেন আফিফ (১৬) ও শামীম (৫)।

এর আগে জিম্বাবুয়ে টস জিতে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। যার পুরো কৃতিত্ব ওয়েসলি মেধেভেরের ৫৭ বলে করা ৭৩ রান!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ