রবিবার | ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১২

রবিবার | ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১২

আমাদের জাতিসত্তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে-ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, পলাশীর ট্রাজেডি আমাদের জাতীয় জীবনে এক ন্যক্কারজনক ঘটনা। দেশীয় গাদ্দারদের বিশ্বাসঘাতকতা, ইংরেজ বেনিয়াদের চক্রান্ত ও জনগণের রাজনৈতিক সচেতনতার অভাবে দুইশত বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এর মাধ্যমে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করা হয়েছে।
পলাশীর ঘটনা আমাদের জাতিসত্তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এখনো চলমান আছে। পলাশী থেকে শিক্ষা নিয়ে আমাদের জাতিসত্তার বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
আজ বুধবার বিকাল চারটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে “ঐতিহাসিক পলাশী দিবস: শিক্ষা ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, ইশাছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, নগর উত্তর সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, নগর দক্ষিণ প্রচার সম্পাদক শেখ মুহা. সাইফুল ইসলাম, মুফতি আব্দুল আহাদ, মুহা. জিয়াউল আশরাফ, আলহাজ্ব আবু তাহের, ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ প্রমুখ।
অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, যুগে যুগে মুনাফিক, বেইমানদের কারণে আমাদের জাতিসত্তা ধ্বংস হয়েছে। পলাশীর মীরজাফরদের কারণে সিরাজদ্দৌলার পরাজয় হয়। ক্ষমতালোভী মীরজাফর ও ঘষেটি বেগমদের কারণে বাংলা, বেহার ও উড়িষ্যার পতন হয়। এখনও বর্তমান ক্ষমতাসীন মীর জাফরদের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পতিত। তিনি সকলকে সজাগ ও সতর্ক থেকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্বাস ঘাতকদের কারণে পলাশীর পরাজয় হয়েছে। এ পরাজয় রাষ্ট্রের পরাজয় নয়, এ পরাজয় মুসলিম উম্মাহ’র ও আদর্শিক পরাজয়। এতে ঐক্য, আদর্শ, সংহতি ও দেশপ্রেম বিনষ্ট হয়েছে। বর্তমানেও মীর জাফরদের কারণে দেশবাসী অধিকার বঞ্চিত হয়েছে। বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। এ ঘৃণিত মীর জাফরদের থেকে সতর্র্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, স্বাধীনতা একটি জাতির বড় সম্পদ। জনগণের রাজনৈতিক সচেতনতার অভাবেই ১৭৫৭ সালের পরাজয়ের বিভিন্ন সময়ে আমাদের নিগৃহীত হতে হয়েছে। বর্তমান সময়েও ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। জনগণের রাজনৈতিক সচেতনতা তৈরির মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এটাই পলাশী দিবসের অন্যতম শিক্ষা।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ