শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৭

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৭

দেড় কোটি টিকা দেবে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে-বাইডেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে এক কোটি ৬০ লাখ ডোজ টিকা সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার স্থানীয় সময় হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এশিয়ার জন্য এক কোটি ৬০ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

একই সাথে বিশ্বের ৩০টির বেশি দেশে সাড়ে পাঁচ কোটি ডোজ টিকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই টিকা বিতরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের আওতায় এসব টিকা বিতরণ করা হবে।

গত জুনের শুরুতেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন থেকে প্রথম দুই কোটি ৫০ লাখ ভ্যাকসিন দেয়া হবে। এসব ভ্যাকসিনের ব্যাপারে আপডেট তথ্য জানা যায়নি। তবে উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেশগুলোতে আপাতত পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।

চলতি তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে।

অন্যদিকে আঞ্চলিক অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে ১ কোটি ৪০ লাখ ভ্যাকসিন। সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ