শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৫

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৫

হাজার মানুষের জন্য একটি বেডও নেই হাসপাতালে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

দেশের হাসপাতালে চিকিৎসা সেবার দুর্দশার চিত্র উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে।

সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান শয্যা সংখ্যা বিবেচনায়, প্রতি হাজার মানুষের জন্য শয্যা সংখ্যা প্রায় ০.৩২টি ।

বেসরকারি হাসপাতালগুলোর বিদ্যমান শয্যা সংখ্যা বিবেচনায়, প্রতি হাজারে মানুষের জন্য শয্যা সংখ্যা প্রায় ০.৬৪টি। সরকারি এবং বেসরকারি হাসপাতাল একত্রে বিবেচনা করলে, প্রতি হাজার জন মানুষের জন্য শয্যা সংখ্যা মাত্র ০.৯৬টি। অর্থাৎ একটিরও কম।
এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত প্রতি হাজার মানুষের বিপরীতে ৩.৫টি হাসপাতাল শয্যার চেয়ে অনেক কম।

সোমবার (২১ জুন) নগরীর বিবিএস মিলনায়তনে ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের অধীনে বাস্তবায়নাধীন ‘সার্ভেস অ্যান্ড স্টাডিজ রিলেটিং টু জিডিপি রিবেইজিং ২০১৫-১৬’ শীর্ষক প্রকল্পের আওতায় বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান জরিপ ২০১৯ এর ফলাফলে এসব তথ্য জানা গেছে।

প্রকল্প পরিচালক আব্দুল খালেক বিস্তারিত তথ্য উপস্থাপনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মু. ইয়ামিন চৌধুরী, বিবিএস ডিজি মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

জরিপে দেখা গেছে, প্রতি একজন চিকিৎসকের (ডেন্টাল সার্জন বাদ দিয়ে) বিপরীতে মাত্র ০.৮৫ জন সেবিকা রয়েছেন। ডেন্টাল সার্জনদের অন্তর্ভুক্ত করলে, প্রতি একজন চিকিৎসকের বিপরীতে সেবিকার সংখ্যা দাঁড়ায় ০.৮৩ জন। শয্যা ও সেবিকার অনুপাতে প্রতি ৩.৪৭টি শয্যার জন্য একজন সেবিকা দায়িত্ব পালন করছেন।

বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের আউটপুটের পরিমাণ মধ্যবর্তী ভাগে, মূল্য সংযাজন, কর্মসংস্থানের পরিমাণ, কর্মসংস্থান ব্যয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সূচকগুলির হালনাগাদ তথ্য-উপাত্ত সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

জরিপে আরও দেখা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বেসরকারি খাতে নিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা জুন ২০১৮ পর্যন্ত মোট ১৬ হাজার ৯৭৯টি। এর মধ্যে রোগ নির্ণয় কেন্দ্র ১০ হাজার ২৯১টি (৬০.৬১ %), হাসপাতাল ৪ হাজার ৪৫২টি (২৬.২২ %) এবং মেডিকেল ক্লিনিক ১ হাজার ৩৯৭টি (৮.২৩ %)। অন্যদিকে ডেন্টাল ক্লিনিকের সংখ্যা ৮৩৯টি (৪.৯৯ %)।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মসংস্থানের আকার
৩০ জুন ২০১৮ তারিখে ১৬ হাজার ৯৭৯টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোট ৩ লাখ ৬৮ হাজার ৫৮০ জন কর্মী নিয়োজিত ছিলেন। এর মধ্যে ৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন (৮৫.৭২%) পূর্ণকালীন এবং ৫২ হাজার ৬৩৯ জন (১৪.২৮%) খণ্ডকালীন। মোট নিয়োজিত জনবলের মধ্যে, হাসপাতালে ৫৬.৩২%, রোগ নির্ণয় কেন্দ্রে ৩৬.৭৯% এবং ক্লিনিকে ৫.৭% জনবল নিয়োজিত ছিল। ডেন্টাল ক্লিনিকে নিয়োজিত জনবল ১.১৯%।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পূর্ণকালীন কর্মসংস্থানের প্রবৃদ্ধি
২০১৭-১৮ অর্থবছরে কর্মসংস্থান বৃদ্ধির অনুমিত হার ৯.২৭%; হাসপাতালসমূহের কর্মসংস্থান বৃদ্ধির হার ১২.১৬%। মেডিক্যাল ক্লিনিকসমূহের কর্মসংস্থান বৃদ্ধির হার ৫.৮৯%; রোগ নির্ণয় কেন্দ্রের কর্মসংস্থান বৃদ্ধির হার ৫.৩১% এবং দন্ত ক্লিনিকসমূহে প্রবৃদ্ধি ০.৮২%।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ