বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৪০

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৪০

চীনে সংখ্যালঘুদের ‘জোরপূর্বক’ অঙ্গহানির খবর, জাতিসংঘের উদ্বেগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

চীনে আটক গং অনুশীলনকারী, উইঘুর, তিব্বতবাসী, মুসলিম ও খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদের জোরপূর্বক ‘অঙ্গহানি’ করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের (ওএইচসিএইচআর) পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক এক বিবৃতিতে এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

ওএইচসিএইচআরের বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন , তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে আটক থাকা জাতিগত, ভাষাগত অথবা ধর্মীয় সংখ্যালঘুদের সম্ভবত তাদের অনুমতি ছাড়াই জোরপূর্বক রক্ত পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড ও এক্স-রের মতো অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কারাগারে আটক অন্যান্যদের এ ধরনের কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে না।

বিবৃতিটিতে আরো বলা হয়, ‘কারাগারে আটক জাতিগত, ভাষাগত অথবা ধর্মীয় সংখ্যালঘুদের সম্ভবত নিশানা করছে চীন। বেশিরভাগ সময়ই এদেরকে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করা হয় না অথবা গ্রেপ্তারি পরোয়ানাও থাকে না। জাতিগত অথবা ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে এসব কারাবন্দি অথবা আটককৃতদের বৈষম্যমূলক চিকিৎসা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

অভিযোগ রয়েছে, কারাবন্দিদের শরীর থেকে হৃদযন্ত্র, কিডনি, যকৃত, কর্ণিয়া এবং অনেক সময় যকৃতের অংশবিশেষও অপসারণ করা হয়। এ কাজের সঙ্গে সার্জন, অ্যানেসথেটিস্টসহ স্বাস্থ্যখাতের পেশাজীবী এবং অন্যান্য মেডিকেল বিশেষজ্ঞরা জড়িত রয়েছেন।

২০০৬ এবং ২০০৭ সালে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এ ইস্যুটি নিয়ে চীনা সরকারের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ওএইচসিএইচআর। তবে বিভিন্ন সরকারি উপাত্ত না থাকায় বিষয়টি আর বেশিদূর এগোয়নি।

জাতিসংঘের মানবাধিকার বিভাগের আরেকটি শাখা থেকেও সুদির্নিষ্ট সংখ্যালঘু কারাবন্দিদের শরীর থেকে অঙ্গ অপসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ‘স্বেচ্ছামূলক অঙ্গদান ব্যবস্থার ক্রম অগ্রগতি হওয়া সত্ত্বেও চীনে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে।’

বিশেষজ্ঞরা আরো বলেছেন, কারাবন্দি বা আটককৃতরা অঙ্গদানের সম্মতি দিয়েছেন অথবা তাদের স্বজনরা মৃতের শরীরের দাবি ছেড়ে দিয়েছেন কিনা এ বিষয়ে স্বতন্ত্র নজরদারির যথেষ্ট অভাব রয়েছে।

এই ‘জোরপূর্বক অঙ্গহানির’ অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার অনুরোধ করেছেন বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে স্বতন্ত্র তদন্তের অনুমোদন দেয়ার আহ্বান জানিয়েছে ওএইচসিএইচআর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ