বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৯

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৯

জনগণের বন্ধু হয়ে কাজ করতে চাই: আবদুল জব্বার প্যাদা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

নাজমুল হাসান: আগামী ২১ জুন সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন এ ইউপি নির্বাচনে বরগুনা জেলার আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে মেম্বার পদে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন মোঃ আবদুল জব্বার প্যাদা। তার নির্বাচনী ঘোষনা করার পর থেকে পশ্চিম কেওয়াবুনিয়া গ্রাম জুড়ে বইছে নির্বাচনী আনন্দের জোয়ার।

নির্বাচনের দিন ভোটারদের উপস্থিত হওয়ার আহবান জানিয়ে মেম্বার প্রার্থী আবদুল জব্বার প্যাদা বলেন, দেশব্যাপী করোনা মহামারীর মধ্যেও আপনারা নিজের জীবন বাজি রেখে দীর্ঘদিন যাবত নির্বাচনী প্রচার করে আসছেন। আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ ও ঋণী। এ ঋণ কখনো শোধ করতে পারবো না। ২১ জুন সোমবার ‘‘ফুটবল মার্কায়’’ আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দানের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন। ওয়াদা দিচ্ছি মেম্বার নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো।

তিনি আরো জানান, আমি নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ গাইডলাইনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আবদুল জব্বার প্যাদা আরও বলেন, দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে গ্রামের সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো।

তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন, সর্বপরি সকলের সহযোগিতায় কেওয়াবুনিয়া গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা। গ্রামকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করার সুযোগ চান আবদুল জব্বার প্যাদা।

সরজমিনে জানা যায়, নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি প্রতিদিন নিয়মিত গনসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছেন। এমনকি দিনরাত ভোটারদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। গ্রামে পথসভাও করতে দেখা গেছে তাকে। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি নির্বাচিত হলে আগামীতে গ্রামে কি কি পরিবর্তন আনতে চাচ্ছেন সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

জব্বার প্যাদা সম্পর্কে জানতে চাইলে গ্রামের বাসিন্দা রুস্তুম আলী প্যাদা বলেন, ১নং ওয়ার্ডে একজন আদর্শ সেবক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন যাবত আমাদের গ্রামের বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আবদুল জব্বার প্যাদা। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সবসময় তিনি অসহায় দুঃস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

মেম্বার প্রার্থী জব্বার প্যাদার বাবা আলহাজ্ব হাচান প্যাদা বলেন, আমরা কোন প্রতিহিংসার রাজনীতি চাই না। ২১ জুন নির্বাচনে বিজয়ের মাধ্যমে এ গ্রামে শান্তি ফিরিয়ে আনতে চাই। গ্রামবাসীর প্রতি অনুরোধ আপনারা কারো সাথে অহেতুক ঝগড়া-বিবাদ, মারামারি বা বিতর্ক করে নিজের ও সমাজের কোন ক্ষতি করবেন না। শান্তিপূর্ন নির্বাচন করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

গত কয়েকদিন আগে এক প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও তার সমর্থকরা আমাদের প্রতি অনাকাংক্ষিত হামলা করেছে। তাতে আমার দুই ছেলেসহ তার অনেক সমর্থক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আগামী সোমবার ১নং ওয়ার্ডের জনগণ ‘ফুটবল মার্কা’কে জয়ী করার মাধ্যমে এ হামলার বিচার করবে ইনশাআল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ