মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:৪৩

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:৪৩

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরের গাড়িতে যুবলীগের হামলা চেষ্টা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের গাড়ীতে হামলার চেষ্টা করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ এর খালাতো ভাই উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের কিছু কর্মী এ হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিজিবি ক্যাম্প চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জাকির হোসাইনের অনুসারী ছাত্রলীগ নেতৃবৃন্দ জুড়ী শহরে শোডাউন করে। অপরদিকে ছাত্রলীগের অপরপক্ষ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ এর বাড়ীতে জড়ো হন।

এসএম জাকির হোসাইন অভিযোগ করেন, ‘আমি বাবা-মাসহ নিজ বাড়ী মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী থেকে রবিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেই। রাত সাড়ে ৮ টার সময় বিজিবি ক্যাম্প চত্বর এলাকায় এসে পৌঁছালে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ এর নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমার গাড়ী ঘিরে হামলার চেষ্টা চালায়। এ অবস্থায় আশপাশের লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।’

খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদ বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। উল্টো আমার বাড়ীর সামনে শোডাউন করে এসে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুড়ী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র-ইত্তেফাক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ