বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৫

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৫

ওমরাহ করাতে মা-বোনকে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

সৌদি আরবে ওমরাহ করাতে মা-বোনকে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রেজা (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের নারিয়া নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

নিহত সাইফুল ইসলাম রেজা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের মাওলানা ইউনুসুর রহমান ছেলে।

জানা যায়, রেজা কোরআনে হাফেজ ও সৌদি আরবে একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে চাকরির পাশাপাশি অবসর সময়ে গাড়ি চালাতেন।

রেজা ওমরাহ করার জন্য মা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে সৌদিতে নিয়ে যান। তাদের নিয়ে হজে যাওয়ার উদ্দেশ্য বাড়িতে আসার পথেই তিনি প্রাণ হারান। রেজা দুই ছেলে ও এক কন্যাসন্তানের বাবা ছিলেন।

নিহতের ফুফাতো ভাই চৌধুরী সুমন যুগান্তরকে জানান, গত ছয় বছর আগে রেজা সৌদি আরবে যায়। সৌদি আরবে রেজা ও ছোট ভাই বসবাস করেন।
কিছু দিন আগে তার মা, বোন ও তার ছোট ভাইয়ের স্ত্রী সৌদি আরবে ওমরাহ হজ করতে যান।

বৃহস্পতিবার তাদের ওমরাহ হজ পালনের দিন নির্ধারিত ছিল। সৌদি আরবে দাম্মাম থেকে গাড়ি চালিয়ে তিনি বাসায় যাচ্ছিলেন তাদের ওমরাহ হজ পালনে নিয়ে যেতেন। পথিমধ্যে মরুভূমির এলাকা নারিয়া নামক স্হানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজা।

তিনি আরও জানান, রেজার ফিরতে দেরি দেখে তার ছোটভাই তার মোবাইল ফোনে কল দেন। এ সময় নিহত রেজার পাশে থাকারা জানান তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতরা তিন ভাই ও তিন বোন। তিনি নাসিরনগর কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। সূত্রঃ যুগান্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ