বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪১

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪১

বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়: নানক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে পরাজয় ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এটাই তাদের রাজনীতি।

তিনি বলেন, মহামারী করোনার মধ্যেও জীবন-জীবিকা সমন্বয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি বাস্তব সম্মত বাজেট প্রকাশ করা হলেও বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করেছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি এই স্মরণ সভার আয়োজন করে।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, তিনি আবার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নির্বাচন বয়কট করে মূলত গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় তারা ভীতু ও অগণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বহু ষড়যন্ত্র হয়েছে আজও হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শন নেতৃত্বের কারণে শুধু দেশের রাজনীতিতে নয়, বিশ্ব রাজনীতিতে তিনি আদর্শপ্রিয় নেতা পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা বিশ্ব রাজনীতিতে একটি আদর্শ পর্যায়ে পরিণত হয়েছে। সারা বিশ্ব যখন মহামরি করোনায় আক্রান্ত হয়েছে, বাংলাদেশে বাদ যায়নি। তখন শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে এবং বৈজ্ঞানিক চিন্তার কারণে বাংলাদেশে বহুগুণে রক্ষা পেয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনায় আক্রান্ত হয়ে তছনছ হয়ে গেছে, সেখানে আল্লাহর রহমতে বাংলাদেশর পরিস্থিতি বহুগুণে স্বাভাবিক রয়েছে।

মোহাম্মদ নাসিমের রাজনৈতিক দক্ষতা, অভিজ্ঞতা ও একজন জনবান্ধব নেতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকের রাজনৈতিক অঙ্গণে বা আওয়ামী রাজনৈতিক অঙ্গণে আসলে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে, রাজনৈতিক পরিস্থিতি, দল নিয়ে, সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা এটি এখন খুব ছোট্ট হয়ে গেছে, এটা এখন অকল্পনীয় হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে নাসিম ভাইয়ের মতো মানুষের না ফেরার দেশে চলে যাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিশ্বস্ত কান্ডারীকে হারিয়েছেন, হারিয়েছেন তার এক আপনজনকে। এই শূন্যতা পূরণ হবার নয়। আমরা হারিয়েছি একজন সংগ্রামী বীর মানুষ। এই মানুষটির রাজনৈতিক জীবন আমাদের কাছে পাথেয়, আমাদের কাছে শিক্ষণীয়।

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি তৈমুর ফারুক তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি’র সঞ্চলনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, জাতীয় প্রেসক্লাবের কোষাধক্ষ্য শাহেদ চৌধুরী,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু,  শাহবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ রাসেল, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শাহনেওয়াজ দুলাল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ