বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:২৪

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:২৪

স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে গায়ে আগুন দিলেন সংবাদ উপস্থাপিকা!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুরে মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০) নামের এক নারী নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।

স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে তিনি নিজের আগুন দেন বলে জানা গেছে। তার স্বামীও একটি বেসরকারি চ্যানেলে কাজ করেন। 

রোরবার রাত ৮টার দিকে পূর্ব কাজীপাড়ায় ৪৮১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি সূত্র জানিয়েছে, স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে ওই নারী নিজের আগুন দিয়েছেন। তার শরীর পুড়ে গেছে। তাকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন বলে জানা গেছে। 

মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান যুগান্তরকে বলেন, স্বামী-স্ত্রী দুজনেই সাংবাদিক। মেয়েটি আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করতেন। তার স্বামীও টিভি চ্যানেলে কাজ করেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে হাইউম নামের এক ব্যক্তি মৌকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।  

ভর্তির সময় হাইউম তিনি নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। তবে কিভাবে মাহমুদা দগ্ধ হয়েছেন তা বলেননি তিনি। 

মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মৌয়ের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে মৌয়ের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তার মা সালমা বেগম বলেন, গত বিশ দিন ধরে মেয়ের কোনো খোঁজ পাইনি। রাতে তার দগ্ধ হওয়ার সংবাদ পাই।

মৌয়ের মামা শামীম  বলেন, খবর শুনে হাসপাতালে যাই। রাতে মৌয়ের মা মিরপুর থানায় গেলে ওসি জানান, সে নিজেই নিজের শরীরে আগুন দিয়েছে। সূত্রঃ যুগান্তর 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ