বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৩৬

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৩৬

বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ দেয়া হয়েছে : ইসলামী শ্রমিক আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, দুর্নীতির মূলোৎপাটন ব্যাতিত যে বাজেট প্রণয়ন করাই হোকনা কেন তাতে দেশের সাধারণ মানুষের মাথাপিছু ঋণ বৃদ্ধি পেয়েই যাবে। তাই বাজেটে দুর্নীতির মূলোৎপাটনে কোন নির্দেশনা না থাকা হতাশাজনক ও দূরভিসন্ধিমূলক।

তিনি বলেন, করোনা মহামারীর কারনে সারাদেশে কর্মহারানো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক,অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকার কোন সহায়তা দেয়নি। ব্যবসায়ীদের সুবিধা দিয়ে শিক্ষার ব্যয় বৃদ্ধি করেছে। করোনা পূর্বে জনসংখ্যার ২০শতাংশসহ বর্তমানে মোট ৪২ শতাংশ হিসেবে সাড়ে ৬ কোটি দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বরাদ্ধ না থাকায় নারী-শিশু, নিন্ম আয়ের শ্রমজিবী, দরিদ্র ও মধ্যবিত্তদের চরম দুর্ভোগে পতিত হতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ষ্টিয়ারিং কমিটির মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে আলোচনা করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আবদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, মোঃ হারুন অর রশীদ,ক্যাপ্টেন অবঃ মোঃ ইবরাহিম, এ্যাডভোকেট আবদুল বাসেত, জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, ওয়ায়েজ হোসেন ভূইয়া. এবিএম শেহাব উদ্দীন শেহাব, হাফেজ এইচ এম রফিকুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল, মাওলানা মামুনুর রশীদ, আলহাজ্ব কে এম বিল্লাল, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, এ্যাসিস্টান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা গোলাম কিবরিয়া, অধ্যাপক আবদুল করিম, আলহাজ্ব মহিউদ্দীন আহমদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ওমর ফারুক প্রমূখ।

অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, বিশাল আকৃতির ঋন নির্ভর বাজেটে দেশের মানুষের উপর মাথাপিছু ঋণের বোঝা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি দুর্নীতিবাজ আমলা, লুটেরা, সরকারদলীয় দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে বটগাছ হবার প্রতিযোগিতা অব্যাহত রাখবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ