রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৮

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৮

বর্ষীয়ান আলেম মাওলানা ফজলুর রহমানের ইন্তেকাল : নেজামে ইসলাম পার্টির শোক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অন্যতম উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ ও বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলুর রহমান (৮৫) গতকাল বৃহস্পতিবার নেত্রকোণা জেলা শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ তাঁর বর্ণাঢ্য জীবনে দেশে ইসলাম ও মুসলমানদের জন্য বিভিন্ন দ্বীনি প্লাটফর্মে আজীবন কাজ করে গেছেন। তিনি ছাত্রাবস্থা থেকেই ইসলামী আন্দোলনে তথা নেজামে ইসলাম পার্টির ব্যানারে আল্লামা আতহার আলী, মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন, মাওলানা মনজুরুল হক (রহ.) সহ জাতীয় নেতৃবৃন্দের সাহচার্যে থেকে ব্যাপক ভূমিকা রাখেন। অতীতে তিনি নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অন্যতম কার্যকরী উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশের কেন্দ্রীয় নীতিনির্ধারক হিসেবে সরকারি মাদরাসা শিক্ষকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক ভূমিকা রাখেন। আজীবন তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তিনি নেত্রকোণার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মিফতাহুল উলূম মাদরাসার পরিচালনা পরিষদের প্রধান ছিলেন।

মরহুমের ইন্তেকালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজি, সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি প্রিন্সিপাল হাফেজ আবু তাহের খানসহ কেন্দ্রীয়নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তার রূহের মাগফেরাত কামনা করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ