বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০০

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০০

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার আগ্রহ তুরস্কের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য দ্বিগুণ করতে চায় তুরস্ক। সেই লক্ষ্যে দুই দেশ কাজ করছে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন (১০০ কোটি টাকা) ডলার। এ অঙ্কটা আগামী এক বছরে দ্বিগুণ করতে চায় দুই মহাদেশ বিস্তৃত দেশটি। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তুরস্কের এ অবস্থানের কথা জানান দেশটির রাষ্ট্রদূত।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, তুরস্কে ৪৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আর তুরস্ক থেকে ২৩ কোটি ৩৫ লাখ ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে।

সাক্ষাতকালে ডিএসসিসি এলাকায় আধুনিক হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেন তুরান। এ সময় মেয়র তাপস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতালের নির্মাণকাজ এগিয়ে নিতে ডিএসসিসিতে নবসংযুক্ত এলাকা কামরাঙ্গীরচরে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া হবে।

মেয়র তাপস ও তুরস্কের রাষ্ট্রদূত ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, সাংস্কৃতিক বিনিময় এবং তুরস্কের উল্লেখযোগ্য যে কোনো একটি শহরের সঙ্গে ডিএসসিসির ‘সিস্টার সিটি রিলেশনশিপ’ প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রদূতকে তার সহকর্মীদের নিয়ে শীতকালের শুরুতে ডিএসসিসির আওতাধীন ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানান মেয়র তাপস। এ সময় মেয়রকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ গ্রহণ করেন রাষ্ট্রদূত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ