শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৫৬

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৫৬

একবছর যেতে না যেতে এবার বেড়িবাঁধ বিধ্বস্ত, হাঁটু পানিতে নামাজ আদায়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

একবছর যেতে না যেতে এবার বেড়িবাঁধ বিধ্বস্ত সেই কয়রায় মসজিদে হাঁটু পানিতে শুক্রবার জুমার নামাজ পড়লেন মুসল্লিরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর জোয়ারের পানিতে কয়রার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ২৬ মে ইয়াসের প্রভাবে নদীর অতিরিক্ত জোয়ারের কারণে উপজেলার বিভিন্ন এলাকার দুর্বল বেড়িবাঁধ ভেঙে যায়। নদীতে জোয়ার এলেই ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হচ্ছে অসংখ্য গ্রাম। ২৮ মে দুপুরে জোয়ারের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বাড়ি-ঘর, স্কুল-মাদ্রাসা, মসজিদ।

শুক্রবার দুপুরে মহারাজপুর ইউনিয়নের শিমলারাইট পশ্চিমপাড়া জামে মসজিদে হাঁটু সমান পানিতে জুমা’র নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে নোনা পানি থেকে উপকূলের মানুষকে রক্ষার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুসল্লিরা।

গত বছরের ২০ মে আম্পানের আঘাতে ক্ষতবিক্ষত হওয়ার পর ২৬ মে ঈদের দিন সকালে ভাঙা বেড়িবাঁধে হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়েছিলেন কয়রার মুসল্লিরা। 

স্থানীয় বাসিন্দা মো. বায়েজিদ হোসেন বলেন, ‘ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত পানি ঢুকছে লোকালয়ে। রাস্তা উপচে ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। হাঁটু সমান পানির মধ্যে মানুষ বসবাস করছে। এ অবস্থায় শুক্রবার জুমার দিন নামাজ আদায়ে সেই পানি পেরিয়ে মসজিদে যান মুসল্লিরা। কিছুই করার ছিল না মুসল্লিদের। কারণ জামে মসজিদ হওয়ায় সেখানে জুমার নামাজ আদায় করতে হবে। মসজিদের চতুর দিকে পানি ছিল। মসজিদে হাঁটু সমান পানির মধ্যেই নামাজ আদায় করতে হয়েছে।’

শিমলারাইট পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মুজিবুর রহমান বলেন, ‘শুক্রবার জুমা’র নামাজ হয়েছে ১২টা ৪৫ মিনিটে। অন্যদিন জামাত দেড়টায় হলেও মুসল্লিদের পরামর্শক্রমেই একটু আগেই জামাত আদায় করা হয়। কারণ যদি দেড়টায় নামাজ পড়ানো হতো তাহলে পানি আরও বৃদ্ধি পেতো। আর মসজিদের সামনের রাস্তায় নামাজ পড়ার কায়দাও ছিল না। কারণ সেখানেও প্রায় ৯ ইঞ্চির মতো পানি ছিল। যে কারণে একটু আগেভাগেই নামাজ আদায় করা হয়েছে। হাঁটু চুই চুই পানিতে দাঁড়িয়েই জামাত আদায় ও খুতবা পড়া হয়েছে।’

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাবলু বলেন, ‘শুক্রবারও ভেঙে যাওয়া বাঁধ থেকে জোয়ারের পানি প্রবেশ করেছে। যে কারণে অনেক এলাকা প্লাবিত হয়েছে।’

এদিকে সাতক্ষীরার প্রতাপনগরে কোমর পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরা উপকূলের শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটার ২২ পয়েন্টে উপকূল রক্ষা বাঁধ ভেঙে ও পানি উপচে পড়ে ৪ উপজেলার লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ