শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:২৮

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:২৮

ইউল্যাব ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, রিমান্ডে সাউথইস্টের ছাত্র

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ও পর্নোগ্রাফি আইনের মামলায় সাউথইস্ট ইউনির্ভাসিটির আইন বিভাগের ছাত্র রাফিদ সাদমানের এক দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

সোমবার (২৫ জানুয়ারি) আদালতের সহকারী সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল আহমেদ আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিপক্ষের আইনজীবী মৃধা মো. রাশেদ সারোয়ার পলাশ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, পরিচয়ের সুবাদে ভুক্তভোগী ও আসামির কথাবার্তা হয় এবং বিভিন্ন স্থানে তাদের দেখা হয়। গত বছরের ৩০ অক্টোবর রাত ৯টার দিকে ভুক্তভোগী আসামি সাদমানের সঙ্গে উত্তরায় এক বন্ধুর বাসায় দেখা করেন। কথাবার্তা বলার একপর্যায়ে সাদমান ভুক্তভোগীকে কোমল পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানোর পর তিনি অচেতন হয়ে পড়েন। ভিকটিম অচেতন থাকা অবস্থায় সাদমান তাকে তার বাসায় নিয়ে যান। সেখানে তাকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও করেন। ভিকটিমের জ্ঞান ফিরলে আসামি ভিডিও দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে রাতে বাসায় রেখে দেন এবং তাকে ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগী আসামির বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে আসেন।

মামলার এজাহারে আরো বলা হয়, আসামি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তার বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। ৮ নভেম্বর আসামি ভুক্তভোগীকে তার বাসায় যেতে বলেন। ভুক্তভোগী বাসায় যেতে রাজি না হওয়ায় সাদমান ওই ভিডিও গুগল ড্রাইভের মাধ্যমে তাকে পাঠিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং তার সঙ্গে দেখা না করলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগী বাধ্য হয়ে গত ২৫ ডিসেম্বর সাদমানের বাসায় গেলে তাকে ফের ধর্ষণ করা হয়। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী ঘটনা পরিবারকে জানায়।

ভুক্তভোগীর বাবা রবিবার (২৪ জানুয়ারি) ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইন ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। এ মামলার পরে মধ্যরাতে বনানীর ডিওএইচএসের বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ