শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৪

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৪

দীর্ঘ ৪৬ দিন পর ফের চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু, জনমনে স্বস্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দীর্ঘ ৪৬ দিন পর ফের সচল হয়েছে চাঁদপুর থেকে ঢাকার লঞ্চ যোগাযোগ। এতে স্বস্তি ফিরেছে লঞ্চের মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রী সাধারণের মাঝে। দীর্ঘদিন পর লঞ্চ চালুর প্রথম দিনে চাঁদপুর লঞ্চঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও জেলা প্রশাসন। এর আগে গত ৫ এপ্রিল সরকার লকডাউন ঘোষণা করলে বন্ধ হয়ে যায় দূরপাল্লার গণপরিবহন, লঞ্চ এবং অভ্যন্তরীণ বিমান চলাচল।

মূলত চাঁদপুরসহ এর আশেপাশের কয়েকটি জেলার মানুষের ঢাকায় যাওয়ার প্রধান বাহন হচ্ছে লঞ্চ। লঞ্চে যাতায়াত আরামদায়ক এবং সহজ হওয়ায় লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর ও কুমিল্লার কিছু এলাকার মানুষ এই রুটে যাতায়াত করেন।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় গত ৬ এপ্রিল থেকে দেশের সব দূরপাল্লার বাস, লঞ্চ ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দীর্ঘদিন মালিক-শ্রমিকরা লঞ্চ ও গণপরিবহন চালুর দাবি জানিয়ে আসছিল। অবশেষে গতকাল সরকার এসব যানবাহন চলাচলের অনুমতি দেয়। এর পরপরই প্রাণচাঞ্চল্য ফেরে চাঁদপুরে লঞ্চঘাটে। এদিন সকাল ৬টায় ‘এম ভি রফ রফ-৭’ চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা সদরঘাটের পথে রওনা হয়।

সকালে চাঁদপুর লঞ্চঘাট ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী তোলা হচ্ছে। হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের সচেতন করার জন্য প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

jagonews24

একটি লঞ্চের সুপারভাইজার আজগর আলী সরকার জানান, যাত্রীদের নিরাপত্তা মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রয়েছে।

ঢাকাগামী যাত্রী বারেক গাজী, মোহাম্মদ জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন জানান, অবশেষে সরকার লঞ্চ-বাস চলাচল চালু করায় আমাদের ভোগান্তি অনেক কমেছে। এর আগে গত ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য আসতে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়েছে। আমাদের কয়েক ধাপে ভেঙে এবং ২০০ টাকার জায়গায় প্রায় ২ হাজার টাকার মতো খরচ হয়েছে।লঞ্চ চালু হওয়ায় খুশি শ্রমিক-কর্মচারীরাও।

চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক কায়সারুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী এবং নির্ধারিত ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব নিশ্চিতে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ এবং জেলা প্রশাসন কাজ করছে।

চাঁদপুর থেকে ঢাকার লঞ্চে ভাড়া নির্ধারণ করা হয়েছে ডেক ১৬০, ১ম শ্রেণি ও বিজনেস ক্লাস ৪০০, সিঙ্গেল কেবিন ৫০০ এবং ডবল কেবিন ১০০০। চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও বিভিন্ন অঞ্চলের মোট ৩৫টি লঞ্চ চলাচল করে। সূত্রঃ জাগো নিউজ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ