বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৪

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৪

মোবাইলে ফ্রী ফায়ার খেলার এমবি কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

মোবাইলে ইন্টারনেটভিত্তিক গেমস ফ্রী ফায়ার খেলার এমবি কেনার টাকা না পেয়ে মামুন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

শুক্রবার (২১ মে) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শহর আলী গাজী বাড়ির বাচ্চু গাজীর নাতি মামুন ঈদের ছুটি উপলক্ষে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

শুক্রবার  দুপুরে মামুন তার মায়ের কাছে মোবাইলে এমবি কেনার জন্য টাকা চায়। সেই সময় তার মা কমলা বেগম পরে টাকা দেওয়ার কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং টাকার জন্য পিড়াপিড়ি করে। কিন্তু তার মা পরে টাকা দেওয়ার কথা জানালে মামুন অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর মামুনের মা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার ফাঁকে মামুন ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মাহত্যা করে।

মামুনের নানার বাড়ির একাধিক ব্যক্তি জানান, ঈদের ছুটি উপলক্ষে বেড়াতে আসা মামুন এলাকার ছেলেদের সঙ্গে মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকতো। অনেক ছেলে একসঙ্গে বসে ইন্টারনেটের মাধ্যমে এই গেমস খেলতো, যা ফ্রী ফায়ার গেমস নামে বেশ পরিচিত।

মামুনের নানা বাচ্চু গাজী বলেন, তিন বছর আগে তার বাবা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকে আমার মেয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে কোনো রকমে ৩ নাতি-নাতনিকে নিয়ে সংসার চালিয়ে আসছিল।

এদিকে আত্মহত্যার খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ মহিউদ্দিন মিয়া।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ