শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৬

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৬

কুমিল্লার দেবিদ্বারে বৃদ্ধ দম্পতিকে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ১

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

কুমিল্লার  দেবিদ্বারে এক বৃদ্ধ দম্পতিকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে এবং লাঠিপেটার ঘটনায় কামরুল হাসান (৩০) নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টায় ভানি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। নির্যাতনের শিকার  ওই দম্পতি হলো- কটকসার গ্রামের  মো. হাবিবুর রহমান (৭০) ও তার স্ত্রী আসমা বেগম (৬০)। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্ত্রী আসমা বেগমকে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়। এ ঘটনায় রোববার রাতে নির্যাতনের শিকার বৃদ্ধা দম্পতির পুত্রবধূ তাছলিমা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় পাঁচ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কামরুলকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় অন্য আসামিরা হলেন,  কটকসার গ্রামে মো. হারুন অর রশিদের ছেলে মো. ফারুক হোসেন (৪০), তার স্ত্রী  পারভীন বেগম (৩০), মা খোরশেদা বেগম, কামরুলের স্ত্রী শিল্পী বেগম (২৫)।


নির্যাতনের ঘটনাটি গত শনিবার বিকালে ভানী ইউনিয়নের কটকসার গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ঘটে। পরে সোমবার দুপুরে বৃদ্ধা দম্পতিকে নির্যাতনের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এতে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের এ ভিডিও দেখে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান অনেকেই। 

 
সোমবার বিকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়  নির্যাতনের  শিকার বৃদ্ধা হাবিবুর রহমান জানান, ফারুক, কামরুল ও তার স্ত্রী পারভিন আক্তার জোর করে আমার বসতঘরের সামনে বাঁশের বেড়া দিতে আসে। যাতে আমরা ঘর থেকে বের হতে না পারি। আমি ও আমার স্ত্রী বাধা দিলে তারা  ফারুক দা দিয়ে আমার স্ত্রীকে কুপিয়ে জখম করে এবং অন্যান্য কামরুল তার স্ত্রী পারভিন আক্তার বাঁশ দিয়ে এলোপাতাড়ি আমাকে ও আমার স্ত্রীকে পিঠায়।  আমি এ নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


বৃদ্ধার ছেলে গোলাম রাব্বানি বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকায় তারা বিভিন্ন সময়ে আমার বাবা-মা ও পরিবারের প্রতি অন্যায় অত্যাচার করে আসছে। এরই সূত্র ধরে বাড়িতে ঘরের সামনে বেড়া দিতে গেলে  আমার বাবা-মা বাধা দিলে তারা প্রকাশ্যে জনসম্মুখে আমার বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে এবং লাঠিপেটা করে গুরুতর রক্তাক্ত করে ।


এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান সোমবার সন্ধ্যায় জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা হাবিবুর রহমান ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায়  থানায় মামলা হয়েছে। মামলার হওয়ার ছয় ঘন্টার মধ্যে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ