শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৬

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৬

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ২৩ মে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

টেস্ট সিরিজ শেষ করে গতকাল (মঙ্গলবার) দেশে ফেরে বাংলাদেশ। একদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৩, ২৫ ও ২৮ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।  প্রতিটি ম্যাচই দিবা-রাত্রির।

এর আগে ১৬ মে ঢাকায় পা রেখে দুইদিন কোয়ারেন্টাইন করবে সফরকারীরা। এরপর দুই দিনের অনুশীলন শেষে একমাত্র প্রস্তুতি ম্যাচ ২১ মে। ২৯ মে সফর শেষে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

শ্রীলঙ্কা থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে গতকাল (মঙ্গলবার) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এদেশে আসবে লঙ্কানরা। আগামী ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা। এরপর ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলন নামবে সফরকারীরা। সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ ও ২৮ মে। সবগুলোই মিরপুর স্টেডিয়ামে হবে।

আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জানানো হয়েছে, ১৬ তারিখ ঢাকায় পা রেখে ১৮ তারিখ পর্যন্ত রুম কোয়ারেন্টাইন। এরপর দলের সবাই নেগেটিভ সনদ পেলে অনুশীলনের অনুমতি মিলবে।

১৯ এবং ২০ মে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের প্রস্তুতি পর্ব সারবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর ২১ মে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। এই ম্যাচের ভেন্যু সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ২২ তারিখে আবার অনুশীলনে ফিরবে লঙ্কানরা। ২৩ মে প্রথম ওয়ানডে ‌মিরপুরে। মাঝে একদিন বিরতি দিয়ে ২৫ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

এরপর আবার দুই দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে সফরকারীরা। ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোর নিচে। সিরিজ শেষে আগামী ২৯ মে বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা।

এক নজরে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরের সূচি-

শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছাবে – ১৬ মে।

কোয়ারেন্টাইন- ১৬, ১৭ ও ১৮ মে।

অনুশীলন- ১৯, ২০, ২২, ২৪, ২৬ ও ২৭ মে। মিরপুর একাডেমি মাঠ।

একমাত্র প্রস্তুতি ম্যাচ- ২১ মে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

১ম ওয়ানডে- ২৩ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২য় ওয়ানডে- ২৫ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

৩য় ওয়ানডে- ২৮ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

শ্রীলঙ্কা দল বাংলাদেশ ছাড়বে- ২৯ মে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ