বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১৯

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১৯

তদন্তে প্রমাণ পেলেই তবে আনভীরকে গ্রেফতার করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দাবি উঠলেও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে এখনই গ্রেপ্তার করা হচ্ছে না। এমনটাই ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নে বলেন, “ওই ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তে যদি বেরিয়ে আসে তাহলে গ্রেপ্তার (আনভীর) হবে, নিয়মের বাইরে কিছু করা যাবে না।”

কলেজছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আনভীরকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে।

গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মোশারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় তার বড় বোন নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেছেন। তিনিও আনভীরের গ্রেপ্তার দাবি করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “যিনি সংক্ষুব্ধ হয়েছেন, তিনি বিচার দিতেই পারেন। বিচারটি আমলে নেওয়া হয়েছে, তদন্তে যদি সব ঠিক থাকে, তা হলে গ্রেপ্তার হবে।”

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ চন্দ্র চক্রবর্তী এর আগে বলেছিলেন, তারা অভিযোগ প্রমাণের তথ্য সংগ্রহ করছেন। ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন।  সায়েম সোবহান আনভীর

সায়েম সোবহান আনভীরমামলার একদিন পর বুধবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন আনভীর। কিন্তু আদালত তার আবেদন গ্রহণ করেনি।

আনভীর দেশে আছেন বলেই পুলিশ ধারণা দিয়েছে। উপ কমিশনার সুদীপ চন্দ্র চক্রবর্তী জানিয়েছিলেন, তার দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে আনভীরের স্ত্রী- সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্য বিমান ভাড়া করে দুবাই গেছেন।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেউ যাবে কেউ আসবে, এটাতে কোনো আপত্তি নেই।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ